উদ্দীপকে কোন নীতির অসঙ্গতির কারণে বিমা কোম্পানি বিমা চুক্তিটি বাতিল করেছে? বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে বিমা চুক্তির চূড়ান্ত সদ্বিশ্বাসের নীতির অসঙ্গতির কারণে বিমা কোম্পানি চুক্তি বাতিল করেছে। এ নীতি অনুযায়ী, বিমা চুক্তিতে বিমাকারী ও বিমাগ্রহীতা একে অন্যের কাছে বিমার বিষয়বস্তু সম্পর্কে প্রয়োজনীয় সব তথ্য প্রকাশে বাধ্য। বিমা চুক্তি করার সময় বিমাকারী ও বিমাগ্রহীতা উভয়কে এ নীতি মেনে চলতে হয়। কোনো তথ্য গোপন রেখে বিমা চুক্তি করা হলে উক্ত বিমাপত্রটি বাতিল বলে গণ্য হয়। উদ্দীপকে মি. আকাশ একটি পোশাক শিল্পের মালিক। তিনি পোশাক শিল্প ও এর মূল্যবান যন্ত্রপাতির জন্য বিমা করেন। তবে তিনি এদের যথাযথ বা সঠিক মূল্য বিমাপত্র উল্লেখ করেননি। তাই বিমা কোম্পানি তার বিমা চুক্তিটি বাতিল করে। উদ্দীপকে মি. আকাশ মূলত অগ্নি দুর্ঘটনা থেকে সৃষ্ট ক্ষতিপূরণের উদ্দেশ্যে বিমা করেছিলেন। কিন্তু চুক্তিতে বিষয়বস্তু সম্পর্কে সঠিক ও পূর্ণ তথ্য উপস্থাপন করেননি । তিনি বিমা চুক্তির সদ্বিশ্বাসের নীতি লঙ্ঘন করেছেন। ফলে বিমা প্রতিষ্ঠান তার বিমা চুক্তি বাতিলের অধিকার রাখে। তাই বলা যায়, পারস্পরিক সদ্বিশ্বাসের অভাবে বিমা কোম্পানির মি. আকাশের বিমা চুক্তি বাতিলের সিদ্ধান্তটি যৌক্তিক।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে কোন নীতির অসঙ্গতির কারণে বিমা কোম্পানি বিমা চুক্তিটি বাতিল…
উদ্দীপক
Sylhet · 2023
উত্তর
উত্তর
উত্তর