উদ্দীপকের আলোকে জনাব রাহাত কোন ধরনের বিমাপত্র গ্রহণ করেছিলেন? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে জনাব রাহাত মেয়াদি জীবন বিমাপত্র গ্রহণ করেছিলেন। এ ধরনের বিমা সাধারণত একটি নির্দিষ্ট সময়ের জন্য করা হয়। এক্ষেত্রে বিমার মেয়াদ শেষ হওয়ার পর বা বিমাগ্রহীতার মৃত্যুতে বিমাদাবি পরিশোধ করা হয়। তবে এই বিমাপত্রের প্রিমিয়ামের হার বেশি। উদ্দীপকের জনাব রাহাত একজন ব্যবসায়ী। তিনি প্রতি মাসে মুনাফার কিছু টাকা প্রিমিয়াম হিসেবে জমা দেওয়ার শর্তে বিমা কোম্পানির সাথে চুক্তিতে আবদ্ধ হন। বিমাপত্রটির মেয়াদ ১০ বছর। সুতরাং, তিনি নিজের জন্য মেয়াদি বিমাপত্র গ্রহণ করেছেন । কেননা তিনি ১০ বছর বা নির্দিষ্ট সময়ের জন্য বিমাপত্র গ্রহণ করেছেন। এর মধ্যে মৃত্যু হলে তার মনোনীত ব্যক্তি এ বিমার দাবি আদায় করতে পারবেন। সুতরাং বৈশিষ্ট্য বিবেচনায় বলা যায়, জনাব রাহাত তার নিজের জন্য মেয়াদি বিমাপত্র গ্রহণ করেছেন।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের আলোকে জনাব রাহাত কোন ধরনের বিমাপত্র গ্রহণ করেছিলেন? ব্যাখ…
উদ্দীপক
Sylhet · 2023
উত্তর
উত্তর
উত্তর