উদ্দীপকে জনাব নাবিল কোন ধরনের বিমা পলিসি গ্রহণ করেছেন? ব্যাখ্যা করো।
উত্তর: গ. উদ্দীপকে জনাব নাবিল পণ্য পরিবহন বিমা পলিসি গ্রহণ করেছেন। সমুদ্রপথে পণ্য পরিবহনকালে জাহাজে রক্ষিত পণ্যের ক্ষতি হতে পারে। এ ক্ষতির বিপরীতে যে বিমা করা হয় তাকে পণ্য পরিবহন বিমা বলে। পণ্য বিক্রয়ের শর্ত অনুযায়ী পণ্যের ক্রেতা বা বিক্রেতা এ বিমা করে। তাই বিমা চুক্তিকে পরম বিশ্বাসের চুক্তি বলা হয় উদ্দীপকে জনাব নাবিল রাশিয়া থেকে সমুদ্রপথে গম আমদানি করেন। তিনি সামুদ্রিক ঝুঁকি আর্থিকভাবে মোকাবিলার জন্য ২ কোটি টাকা পর্যন্ত ক্ষতিপূরণের শর্তে বিমা কোম্পানির সাথে চুক্তি করেন । এজন্য তাকে ২৫ হাজার টাকা প্রিমিয়াম পরিশোধ করতে হয়। এখানে জাহাজে বাহিত পণ্যের সামুদ্রিক ঝুঁকি মোকাবিলার জন্য পণ্য বিমাপত্র নেওয়া হয়েছে। জাহাজে বাহিত পণ্য একটি নির্দিষ্ট সময়ের মধ্যে ক্ষতিগ্রস্ত হলে বিমাকারী এর দায় বহন করবে। এসব বৈশিষ্ট্য পণ্য পরিবহন বিমার সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, খাদ্যশস্য গমের ক্ষতির ঝুঁকি মোকাবিলায় জনাব নাবিল পরিবহন বিমা পলিসি গ্রহণ করেছেন
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে জনাব নাবিল কোন ধরনের বিমা পলিসি গ্রহণ করেছেন? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Sylhet · 2023
উত্তর
উত্তর
উত্তর