সঞ্চয় সংগ্রহের ফলে 'বনফুল ব্যাংক লি.' বাণিজ্যিক ব্যাংকিং ব্যবসায়ে প্রবেশ করবে। এ ধরনের ব্যাংক জনগণের ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় আমানত হিসেবে গ্রহণ করে। সংগৃহীত আমানত ঋণ হিসেবে বিনিয়োগ করে। এ ব্যাংক গ্রাহকদের ' অর্থ স্থানান্তর, ইলেকট্রনিক ব্যাংকিং, প্রত্যয়পত্র ইত্যাদি ব্যাংকিং সুবিধা প্রদান করে । এ ব্যাংকের মূল উদ্দেশ্যই মুনাফা অর্জন করা। উদ্দীপকে 'বনফুল ব্যাংক লি.' শিল্প ক্ষেত্রে ঋণদান ও বিনিয়োগের লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়। ব্যাংকটি কেবল শিল্প ক্ষেত্রে জড়িত থেকে প্রত্যাশিত অগ্রগতি অর্জন করতে পারেনি। ব্যাংক কর্তৃপক্ষ লাভজনক ব্যাকিং কার্যাবলি পরিচালনা করার জন্য জনগণের কাছ থেকে আমানত সংগ্রহের সিদ্ধান্ত নেয়। এছাড়াও ব্যাংকটি ইলেকট্রনিক ও এটিএম ব্যাংকিং সেবার মাধ্যমে মুনাফা বৃদ্ধির চেষ্টা করে। বাণিজ্যিক ব্যাংক চলতি, সঞ্চয়ী ও স্থায়ী হিসাবের মাধ্যমে জনগণের | ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় সংগ্রহ করে। উদ্দীপকের 'বনফুল ব্যাংক লি.' একইভাবে সঞ্চয় সংগ্রহ করতে পারবে। সংগৃহীত আমানত শিল্প খাতসহ নানা উৎপাদনমুখী খাতে বিনিয়োগ করতে পারবে। বাণিজ্যিক ব্যাংক হিসেবে। আধুনিক ব্যাংকিং সেবা যেমন: ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, এটিএম, অনলাইন ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং ইত্যাদি সেবা প্রদান করতে পারবে। সর্বোপরি বৃহৎ কার্যপরিধির মাধ্যমে মুনাফা অর্জন ও প্রত্যাশিত ফলাফল অর্জন সম্ভব হবে। তাই বলা যায়, পরবর্তীতে 'বনফুল ব্যাংক 'লি' সঞ্চয় সংগ্রহ করে বাণিজ্যিক ব্যাংকিং ব্যবসায়ের সাথে যুক্ত হবে।