উদ্দীপকে কেন্দ্রীয় ব্যাংকের গৃহীত প্রথম পদক্ষেপটি ঋণ নিয়ন্ত্রণের কোন পদ্ধতির সাথে সম্পর্কিত? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে কেন্দ্রীয় ব্যাংকের গৃহীত প্রথম পদক্ষেপটি ঋণ নিয়ন্ত্রণের জার হার পরিবর্তন পদ্ধতির সাথে সম্পর্কিত। বাণিজ্যিক ব্যাংকের আমানতের একটি অংশ অবশ্যই কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখতে হয়। কেন্দ্রীয় ব্যাংকের এ জমার হার পরিবর্তন করে ঋণ নিয়ন্ত্রণ করার কৌশলই হলো জমার হার পরিবর্তন নীতি। বাজারে দ্রব্যমূল্য বৃদ্ধি পেলে কেন্দ্রীয় ব্যাংক এ হার বৃদ্ধি করে ঋণ নিয়ন্ত্রণ করে ' । উদ্দীপকে বাণিজ্যিক ব্যাংকসমূহের অত্যধিক ঋণদান কার্যক্রমের কারণে বাজারে মুদ্রাস্ফীতি দেখা দেয়। এতে দ্রব্যমূল্য অস্বাভাবিক হারে বেড়ে যায়। তাই কেন্দ্রীয় ব্যাংক পূর্বের তুলনায় CRR ২% বাড়িয়ে দেয়। এতে আগের তুলনায় ২% বেশি আমানতের অর্থ বাণিজ্যিক ব্যাংককে তারল্য হিসেবে সংরক্ষণ করতে হচ্ছে। এতে বাণিজ্যিক ব্যাংকগুলোর ঋণদান ক্ষমতা কমবে। ফলে বাজারে ঋণের সরবরাহ কমবে। তাই বলা যায়, উদ্দীপকে ঋণ নিয়ন্ত্রণের জমার হার পরিবর্তন পদ্ধতির কথা বলা হয়েছে।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে কেন্দ্রীয় ব্যাংকের গৃহীত প্রথম পদক্ষেপটি ঋণ নিয়ন্ত্রণের …
উদ্দীপক
Dinajpur · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর