মি. খোরশেদের লটারির টাকা কোন হিসাবে রাখা অধিকতর মুনাফা অর্জনে সহায়ক হবে? ব্যাখ্যা করো ।
উত্তর: উদ্দীপকের মি. খোরশেদের লটারির টাকা স্থায়ী হিসাবে রাখলে অধিকতর মুনাফা অর্জনে সহায়ক হবে। স্থায়ী হিসাব একটি নির্দিষ্ট মেয়াদের জন্য খোলা হয়। এককালীন টাকা জমা দেওয়ার মাধ্যমে এ হিসাব আনুষ্ঠানিকভাবে শুরু হয়। উক্ত মেয়াদের মধ্যে গ্রাহক চাইলেও টাকা উত্তোলন করতে পারেন না। তাই আমানতের ওপর অধিক মুনাফা দেওয়া হয়। উদ্দীপকের মি. খোরশেদের দৈনন্দিন ব্যাংকিং কার্যক্রম পরিচালনার জন্য ব্যাংকে একটি হিসাব আছে। সম্প্রতি তিনি বাংলাদেশ হার্ট ফাউন্ডেশন লটারির ২৫,০০,০০০ টাকা পুরস্কার পান। এখন এই টাকা দিয়ে অধিক পরিমাণ মুনাফার হিসাব খুলতে চান। এক্ষেত্রে মি. খোরশেদের স্থায়ী হিসাব খোলা উচিত। কারণ এ হিসাবে তিনি এককালীন ২৫,০০,০০০ টাকা একটি নির্দিষ্ট মেয়াদে জমা রাখতে পারবেন। এর ফলে ব্যাংক তার জমানো টাকা দীর্ঘমেয়াদে অধিক লাভজনক খাতে বিনিয়োগ করতে পারবে। বিনিময়ে ব্যাংক সেই অর্জিত মুনাফা থেকে মি. খোরশেদকে অধিক হারে মুনাফা দিতে পারবে। উদ্দীপকের মি. খোরশেদ বেশি মুনাফা প্রাপ্তির হিসাব খুলতে চান। স্থায়ী হিসাবের মাধ্যমেই তার উচ্চ মুনাফার প্রত্যাশা পূরণ হবে। তাই বলা যায়, মি. খোরশেদের স্থায়ী হিসাব খোলা অধিক লাভজনক হবে।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
মি. খোরশেদের লটারির টাকা কোন হিসাবে রাখা অধিকতর মুনাফা অর্জনে সহায়…
উদ্দীপক
Dinajpur · 2023
উত্তর
উত্তর
উত্তর