উদ্দীপকে মি. খোরশেদ কোন ধরনের হিসাব খুলেছেন? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের মি. খোরশেদ সঞ্চয়ী হিসাব খুলেছেন। এ হিসাবে দৈনিক যতবার ইচ্ছা টাকা জমা করা যায়। তবে উত্তোলনের ক্ষেত্রে কিছু বিধি-নিষেধ অনুসরণ করতে হয়। এ হিসাবে জমাকৃত আমানতের ওপর অল্প পরিমাণে মুনাফা দেওয়া হয়। তাই স্থির আয়ের ব্যক্তিদের জন্য এই হিসাব বেশ উপযোগী। উদ্দীপকের মি. খোরশেদ প্রতি মাসে তার ব্যাংক হিসাবে কিছু টাকা জমা রাখেন। প্রয়োজনে সেখান থেকে উত্তোলন করে থাকেন। ব্যাংক তাকে অল্প পরিমাণে মুনাফা দিয়ে থাকে। উদ্দীপকের মি. খোরশেদের পরিচালিত হিসাবের বৈশিষ্ট্য হলো অর্থ জমা উত্তোলনের পাশাপাশি অল্প পরিমাণে, মুনাফা লাভ। এরূপ বৈশিষ্ট্য শুধু সঞ্চয়ী হিসাবে লক্ষ করা যায়। তাই আলোচনার ভিত্তিতে বলা যায়, মি. খোরশেদ সঞ্চয়ী হিসাবের মাধ্যমে ব্যাংকিং সেবা নিচ্ছেন।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে মি. খোরশেদ কোন ধরনের হিসাব খুলেছেন? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Dinajpur · 2023
উত্তর
উত্তর
উত্তর