ব্যাংক কর্তৃক জনাব সারওয়ারের চেক প্রত্যাখ্যাত হওয়ার যথার্থতা মূল্যায়ন করো।
উত্তর: সঞ্চয়ী হিসাবে জমাতিরিক্ত অর্থ উত্তোলন করা যায় না বিধায় ব্যাংক জনাব সারওয়ারের চেক প্রত্যাখ্যাত করে। সঞ্চয়ী হিসাবে দৈনিক ইচ্ছেমতো টাকা জমা করা যায়। কিন্তু টাকা উত্তোলনের ক্ষেত্রে কিছু বিধি-নিষেধ অনুসরণ করতে হয়। তবে এ হিসাবে জমাকৃত স্থিতির ওপর স্বপ্ন হারে লাভ পাওয়া যায়। চাকরিজীবীদের কাছে এই হিসাব জনপ্রিয়। উদ্দীপকের জনাব সারওয়ার প্রাত্যহিক খরচ নির্বাহে ব্যাংক কর্মকর্তার পরামর্শে একটি নতুন হিসাব খোলেন। যেখানে তার স্থায়ী হিসাবে অর্জিত মুনাফা জমা হবে। এছাড়াও প্রয়োজনে উক্ত হিসাব থেকে টাকা উত্তোলন ও জমা করা যায়। তবে বিশেষ প্রয়োজনে নতুন স্থিতির অতিরিক্ত ৫০,০০০ টাকা উত্তোলনের জন্য একটি চেক গেলে ব্যাংক কর্মকর্তা তাতে অস্বীকৃতি প্রদান করেন। জনাব সারওয়ারের নতুন হিসাবটি হলো সঞ্চয়ী হিসাব। এ হিসাবে দৈনন্দিন প্রয়োজন অনুসারে নিয়মানুযায়ী জমা উত্তোলন করা যায়। তবে কোনোভাবেই জমাতিরিক্ত অর্থ উত্তোলন করা যায় না। তাই উদ্দীপকে জনাব সারওয়ার হিসাবের স্থিতির অতিরিক্ত ৫০,০০০ টাকা উত্তোলন করতে গেলে ব্যাংক তাতে অস্বীকৃতি জানায়। সুতরাং বলা যায়, হিসাবের বৈশিষ্ট্যের কারণেই জনাব সারওয়ারের চেকের অর্থ ব্যাংক কর্মকর্তার অস্বীকৃতি প্রদান করাটা যৌক্তিক।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
ব্যাংক কর্তৃক জনাব সারওয়ারের চেক প্রত্যাখ্যাত হওয়ার যথার্থতা মূল্…
উদ্দীপক
Dinajpur · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর