উদ্দীপকে সারওয়ার প্রথম পর্যায়ে কোন ধরনের হিসাব খোলেন? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের জনাব সারওয়ার প্রথম পর্যায়ে স্থায়ী হিসাব খোলেন।এ হিসাবে নির্দিষ্ট মেয়াদের জন্য অর্থ জমা করা হয়। উক্ত সময়ের পূর্বে হিসাব থেকে অর্থ উত্তোলন করা যায় না। তাই এ হিসাবে আমানতের ওপর অন্যান্য হিসাব থেকে বেশি লাভ দেওয়া হয়। তবে এক্ষেত্রে কোনো চেক বই সরবরাহ না করে স্থায়ী আমানত রসিদ বা Receipt দেওয়া হয়। উদ্দীপকের জনাব সারওয়ার চাকরি থেকে গ্র্যাচুইটি বাবদ ১৫ লক্ষ টাকা পান। প্রাপ্ত টাকা তিনি অধিক মুনাফার আশায় একটি ব্যাংক হিসাবে জমা করেন। এক্ষেত্রে চেক বইয়ের পরিবর্তে তাকে একটি রসিদ বা Receipt প্রদান করা হয়। উদ্দীপকের জনাব সারওয়ারের হিসাবের প্রধান বৈশিষ্ট্য হলো চেক বইয়ের পরিবর্তে রসিদ দেওয়া। এছাড়াও আমানতের ওপর অধিক হারে লাভ পাওয়া। তাই উপরিউক্ত বৈশিষ্ট্যের ভিত্তিতে বলা যায়, জনাব সারওয়ার প্রথম পর্যায়ে তার টাকা স্থায়ী হিসাবের মাধ্যমে জমা করেন।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে সারওয়ার প্রথম পর্যায়ে কোন ধরনের হিসাব খোলেন? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Dinajpur · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর