সম্পূর্ণ ক্ষতিপূরণ পাওয়ার পরেও জনাব তাহেরের সম্পত্তি হস্তান্তরে অস্বীকৃতির সিদ্ধান্ত সঠিক ছিল কি না? তোমার মতামত দাও।
উত্তর: স্থলাভিষিক্তকরণের নীতি অনুযায়ী জনাব তাহের সম্পত্তি হস্তান্তরে অস্বীকৃতি জানানো যৌক্তিক ছিল না। সম্পত্তি বিমায় চুক্তি মোতাবেক বিমা প্রতিষ্ঠান সম্পূর্ণ ক্ষতিপূরণ দেয়। চুক্তি অনুযায়ী সম্পূর্ণ বিমা দাবি পরিশোধ করলে উক্ত সম্পত্তির অবশিষ্ট অংশের মালিকানা বিমা প্রতিষ্ঠান পায়। বিমাগ্রহীতার কাছ থেকে সম্পত্তির অধিকার বিমা প্রতিষ্ঠানের কাছে স্থানান্তর হওয়ার এ নীতিই স্থলাভিষিক্তকরণের নীতি । উদ্দীপকের জনাব তাহের তার প্রতিষ্ঠানটি ৫০ লক্ষ টাকায় বিমা করেছিলেন। দুঘটনায় প্রতিষ্ঠানটি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয় এবং জনাব তাহের বিমা দাবি পেশ করেন। বিমা কোম্পানি দাবির যৌক্তিকতা বিবেচনা করে সম্পূর্ণ ক্ষতিপূরণ প্রদান করেন। কিন্তু সম্পূর্ণ ক্ষতিপূরণ পাওয়ার পরেও জনাব তাহেরের সম্পত্তি হস্তান্তরে অস্বীকৃতির জানায়। তাই বলা যায়,উদ্দীপকের সম্পূর্ণ ক্ষতিপূরণ পাওয়ার পরেও জনাব তাহেরের সম্পত্তি হস্তান্তরে অস্বীকৃতির সিদ্ধান্ত সঠিক ছিল না।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
সম্পূর্ণ ক্ষতিপূরণ পাওয়ার পরেও জনাব তাহেরের সম্পত্তি হস্তান্তরে অস্…
উদ্দীপক
Jessore · 2023
উত্তর
উত্তর
উত্তর