উদ্দীপকে উল্লিখিত কোন নীতির আওতায় জনাব তাহের বিমা প্রতিষ্ঠানের কাছ থেকে অর্থ লাভ করেছেন? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত আর্থিক ক্ষতিপূরণের নীতির আওতায় জনাব তাহের বিমা প্রতিষ্ঠানের কাছ থেকে অর্থ লাভ করেছেন । বিমা হলো আর্থিক দুরবস্থার বিপক্ষে আর্থিক ক্ষতিপূরণের একটি ব্যবস্থা। এ নীতি অনুসারে চুক্তিতে উল্লিখিত কারণে বিমাকৃত সম্পত্তির ক্ষতি হলে বিমা প্রতিষ্ঠান ক্ষতিপূরণ দেয়। ক্ষতিপূরণ পাওয়ার আশায় মানুষ তার জীবন ও সম্পত্তির ঝুঁকি বিমা প্রতিষ্ঠানের ওপর অর্পণ করে। জনাব তাহের তার প্রতিষ্ঠানটি ৫০ লক্ষ টাকায় বিমা করেছিলেন। দুঘটনায় প্রতিষ্ঠানটি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয় এবং জনাব তাহের বিমা দাবি পেশ করেন কিন্তু বিমা প্রতিষ্ঠান সম্পূর্ণ বিমা দাবি পরিশোধ করে। আর্থিক ক্ষতিপূরণের নীতি অনুযায়ী, বিমার বিষয়বস্তু ক্ষতিগ্রস্ত হলে এবং বিমাচুক্তি যথাযথভাবে মেনে চললে বিমা প্রতিষ্ঠান ক্ষতিপূরণ দেয়। উদ্দীপকের জনাব তাহের ও চুক্তি অনুযায়ী সৃষ্ট ক্ষতিতে আর্থিক ক্ষতিপূরণ হিসেবে বিমা দাবি লাভ করেছেন। তাই বলা যায়, উদ্দীপকের জনাব তাহের আর্থিক ক্ষতিপূরণের নীতির আলোকে বিমা প্রতিষ্ঠান থেকে বিমা দাবি লাভ করেন।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত কোন নীতির আওতায় জনাব তাহের বিমা প্রতিষ্ঠানের কাছ …
উদ্দীপক
Jessore · 2023
উত্তর
উত্তর
উত্তর