মি. ফরহান পরবর্তীতে যে ধরনের ব্যাংক হিসাব খোলার সিদ্ধান্ত নিয়েছেন তার যৌক্তিকতা উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো। মি. ফরহান পরবর্তীতে যে ধরনের ব্যাংক হিসাব খোলার সিদ্ধান্ত নিয়েছেন তার যৌক্তিকতা উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো।
উত্তর: মি. ফারহানের পরবর্তীতে সঞ্চয়ী হিসাব খোলার সিদ্ধান্তের যৌক্তিকতা রয়েছে। এ হিসাবে গ্রাহক তার খুশিমতো দিনে যতবার ইচ্ছা টাকা জমা করতে পারেন। তবে টাকা উত্তোলনের ক্ষেত্রে নিয়ম অনুসরণ করতে হয়। এছাড়াও জমাকৃত স্থিতির ওপর স্বপ্ন হারে লাভ পাওয়া যায়। এ হিসাবটি চাকরিজীবী গ্রাহকদের কাছে বেশ জনপ্রিয়। উদ্দীপকের মি. ফারহান একজন চাকরিজীবী। তার বর্তমানে পরিচালিত হিসাব থেকে চাইলেই টাকা উত্তোলন করা যায় না। তাই তিনি অর্থ জমা ও উত্তোলন করা যায় এমন একটি হিসাব খোলার সিদ্ধান্ত গ্রহণ করেন । মি. ফারহান সঞ্চয়ী হিসাব খোলার সিদ্ধান্ত গ্রহণ করেছেন। কারণ এ হিসাবের মাধ্যমে তিনি ইচ্ছেমতো টাকা জমা করতে পারবেন । পাশাপাশি কিছু নমনীয় নিয়মের আলোকে প্রয়োজন অনুসারে অর্থ উত্তোলন করার সুবিধাও পাবেন। যে সুবিধা তার পূর্ববর্তী হিসাবে পেতেন না বিধায় নতুন হিসাব খোলার সিদ্ধান্ত নেন। একজন চাকরিজীবী হিসেবে তার জন্য এই হিসাব খোলাই উত্তম। সুতরাং, সঞ্চয়ী হিসাবের মাধ্যমে মি. ফারহান তার সমস্যার সমাধান করতে পারবেন। তাই সঞ্চয়ী হিসাবের সুবিধা বিবেচনায় মি. ফারহানের সঞ্চয়ী হিসাব খোলা যথার্থ হবে।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
মি. ফরহান পরবর্তীতে যে ধরনের ব্যাংক হিসাব খোলার সিদ্ধান্ত নিয়েছেন …
উদ্দীপক
Jessore · 2023
উত্তর
উত্তর
উত্তর