মিসেস সোনিয়া কোন ই-ব্যাংকিং প্রযুক্তির মাধ্যমে টাকা পাঠান? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে মিসেস সোনিয়া ই-ব্যাংকিং প্রযুক্তির মোবাইল ব্যাংকিং- এর মাধ্যমে টাকা পাঠান। ব্যাংকিং সেবা হাতের মুঠোয় পৌঁছে দিতে চালু হয় মোবাইল ব্যাংকিং। গ্রাহক যেকোনো জায়গা থেকে মোবাইল ফোনের মাধ্যমে ব্যাংকিং সেবা লাড করতে পারে। গ্রাহককে ব্যাংকের কোনো শাখায় যেতে হয় না । আবার, নির্দিষ্ট পিনযুক্ত হওয়ায় লেনদেন অধিক নিরাপদও হয়। উদ্দীপকে মিসেস সোনিয়া বর্তমানে সবচেয়ে জনপ্রিয় এবং সহজে বহনযোগ্য যোগাযোগ যন্ত্রের সাহায্যে তার মা-কে টাকা পাঠান। অর্থাৎ, মিসেস সোনিয়া মোবাইল ফোনের মাধ্যমে টাকা পাঠান। মোবাইল ফোনের মাধ্যমে নির্দিষ্ট পিন নম্বরের সাহায্যে লেনদেন করা হয়। ফলে ব্যবহারকারী ছাড়া অন্য কেউ তার হিসাবের মাধ্যমে লেনদেন করতে পারে না। তাই বলা যায়, বৈশিষ্ট্যগত দিক বিবেচনায় মিসেস সোনিয়ার ব্যবহৃত মাধ্যমটি ই-ব্যাংকিং প্রযুক্তির আওতায় মোবাইল ব্যাংকিং।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
মিসেস সোনিয়া কোন ই-ব্যাংকিং প্রযুক্তির মাধ্যমে টাকা পাঠান? ব্যাখ্য…
উদ্দীপক
Jessore · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর