'মিসেস সোনিয়ার ব্যবহৃত ক্রেডিট কার্ড কাগুজে মুদ্রার ব্যবহার হ্রাস করে'—উক্তিটির সাথে আমি একমত।
এ কার্ড ব্যাংকের দেওয়া এক ধরনের ব্যক্তিগত ঋণ। কার্ডটি ব্যবহার করে গ্রাহকরা টাকা উঠানো, কেনাকাটা, বিল পরিশোধ ইত্যাদি কাজ করতে পারে। এক্ষেত্রে গ্রাহকের হিসাবে অর্থ না থাকলেও এ ধরনের সুবিধা পাওয়া যায়।
উদ্দীপকে মিসেস সোনিয়া বর্তমানে সবচেয়ে জনপ্রিয় এবং সহজে বহনযোগ্য যোগাযোগ যন্ত্রের সাহায্যে তার মা-কে টাকা পাঠান। তাছাড়া তিনি ব্যক্তিগতভাবে একটি প্লাস্টিক কার্ড ব্যবহার করেন। এটি তাকে ঋণ সুবিধা প্রদান করে। অর্থাৎ, তিনি ক্রেডিট কার্ড ব্যবহার করেন।
ক্রেডিট কার্ড ব্যবস্থার আগে মানুষ কাগুজে মুদ্রার মাধ্যমে লেনদেন করত। কিন্তু কাগুজে মুদ্রার মাধ্যমে অধিক পরিমাণ লেনদেনে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হতো। কাগুজে মুদ্রা বহনে ঝুঁকি বেশি। এসব দিক বিবেচনায় ক্রেডিট কার্ড কম ঝুঁকিপূর্ণ, বহনে সহজতর। এছাড়া এ কার্ড হারিয়ে গেলেও সমস্যা নেই। কারণ এটি ব্যবহার করতে গোপন পিন নম্বরটি জানতে হয়। তাই বলা যায়, ক্রেডিট কার্ড কাগুজে মুদ্রার ব্যবহার হ্রাস করে।