উদ্দীপকের বিমাটি কোন ধরনের জীবন বিমা? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে জনাব সাজ্জাদ আজীবন বিমাপত্র গ্রহণ করেছেন। এ বিমা চুক্তিপত্রের মাধ্যমে আজীবন প্রিমিয়াম প্রদানের বিনিময়ে বিমা কোম্পানি বিমাগ্রহীতার মৃত্যুর পর তার মনোনীত ব্যক্তিকে বিমাদাবি পরিশোধ করে। এরূপ বিমাপত্রের কোনো নির্দিষ্ট মেয়াদকাল থাকে না। উদ্দীপকের জনাব সাজ্জাদ তার পরিবারের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত। তার অবর্তমানে তার পরিবার যেন আর্থিক অনিশ্চয়তার সম্মুখীন না হয় সেজন্য তিনি একটি জীবন বিমা পলিসি গ্রহণ করেন। তার মৃত্যুর পর বিমাদাবি প্রাপ্তির ক্ষেত্রে তিনি তার স্ত্রীকে মনোনীত করেন। চুক্তি অনুযায়ী জনাব সাজ্জাদ আমৃত্যু প্রিমিয়াম দিয়ে যাবেন। কিন্তু জীবিত অবস্থায় কোনো বিমাদাবি পাবেন না। অর্থাৎ, জনাব সাজ্জাদ আজীবন বিমাপত্র গ্রহণ করেছেন। কেননা তার গ্রহণকৃত বিমার বৈশিষ্ট্য আজীবন বিমার বৈশিষ্ট্যের অনুরূপ।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের বিমাটি কোন ধরনের জীবন বিমা? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Jessore · 2023
উত্তর
উত্তর
উত্তর