বিমা কোম্পানি মিসেস জামালের বিমা দাবি প্রত্যাখ্যান করার যৌক্তিকতা বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকের মি জামাল বিমাচুক্তির অন্যতম উপাদান চূড়ান্ত সদ্বিশ্বাসের নীতি লঙ্ঘন করায়, বিমা কোম্পানি মি জামাল বিমাদাবি পরিশোধে অস্বীকৃতি জানায়। বিমাচুক্তি সম্পাদনের ক্ষেত্রে বিমাকারী ও বিমাগ্রহীতার মধ্যে চূড়ান্ত সদ্বিশ্বাসের সম্পর্ক প্রতিষ্ঠিত হয়। তাই এক্ষেত্রে বিমাকৃত বিষয়বস্তু সম্পর্কে সব গুরুত্বপূর্ণ তথ্য সঠিকভাবে উপস্থাপন করতে বিমাগ্রহীতা বাধ্য। এতে উভয়পক্ষের সম্পর্কে সচ্ছলতা বজায় থাকে। উদ্দীপকের বিশিষ্ট ব্যবসায়ী মি জামাল তার ভবিষ্যৎ নিয়ে চিন্তিত। তাই তিনি তার স্ত্রীকে উত্তরাধিকারী করে একটি আজীবন বিমা পলিসি গ্রহণ করেন। কিন্তু তিনি একটি মারাত্বক রোগে আক্রান্ত থাকা সত্ত্বেও বিমা কোম্পানির কাছে সে তথ্য গোপন করেন। মৃত্যু পরবর্তীতে উত্তরাধিকারী মি জামাল এর স্ত্রী বিমাদাবির আবেদন করলে কোম্পানি তা প্রত্যাখ্যান করে। বিমাচুক্তির চূড়ান্ত সদ্বিশ্বাসের নীতি অনুযায়ী মি জামাল সব গুরুত্বপূর্ণ তথ্য দিতে বাধ্য ছিলেন। কিন্তু তিনি এক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ তথ্য তথা তার মারাত্বক রোগের কথা গোপন করেন। যার ফলে আইনগতভাবে উভয়ের মধ্যে কোনো বৈধ চুক্তি সম্পন্ন হয়নি। এরকম পরিস্থিতিতে বিমা কোম্পানি বিমাগ্রহীতাকে আর্থিক সুবিধা দিতে বাধ্য নয়। তাই বলা যায়, বিমা কোম্পানি চূড়ান্ত সদ্বিশ্বাসের নীতি লঙ্ঘনের কারণে মিসেস জামালের আবেদন অ-স্বীকৃতি জানায়।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
বিমা কোম্পানি মিসেস জামালের বিমা দাবি প্রত্যাখ্যান করার যৌক্তিকতা ব…
উদ্দীপক
Jessore · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর