উদ্দীপকে উল্লিখিত ব্যাংক দুইটির মধ্যে কোনটি দেশের অর্থনৈতিক উন্নয়নে মূল ভূমিকা পালন করে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে 'B [গণিত] ব্যাংকটি বাণিজ্যিক ব্যাংক হওয়ায় এটি একটি দেশের অর্থনৈতিক উন্নয়নে মূল ভূমিকা পালন করে। বাণিজ্যিক ব্যাংক মুনাফা অর্জনের উদ্দেশ্যে কম সুদে জনগণের অর্থ আমানত হিসেবে জমা রাখে। আবার বেশি সুদে বিভিন্ন ব্যক্তি বা | প্রতিষ্ঠানকে ঋণ দেয়। এছাড়া গ্রাহকদের পক্ষে অর্থ আদায়, পরিশোধ, স্থানান্তরসহ বিভিন্ন ব্যাংকিং সেবা দেয়। উদ্দীপকে 'B [গণিত] ব্যাংক মুনাফা অর্জনের উদ্দেশ্য নিয়ে গঠিত ও পরিচালিত। এটি বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ঋণ দিয়ে সহায়তা করে। সুতরাং, ব্যাংকটি বাণিজ্যিক ব্যাংক। অপরপক্ষে, 'A [গণিত] ব্যাংকটি কেন্দ্রীয় ব্যাংক। বাণিজ্যিক ব্যাংক মূলত আমানত হিসেবে অর্থ সংগ্রহ করে তহবিল গঠন করে। উক্ত তহবিল বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ঋণ দেয়। ফলে ব্যবসা- বাণিজ্যের প্রসার ঘটে। এতে বিনিয়োগ বেড়ে যায় এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। একাধিক শাখা স্থাপনের মাধ্যমে দেশের রেমিট্যান্সের সুষ্ঠু আগমন নিশ্চিত করে। ফলে দেশের অর্থনীতি উন্নতির দিকে এগিয়ে যায়। পক্ষান্তরে, কেন্দ্রীয় ব্যাংক দেশের জন্য নোট ও মুদ্রা ইস্যু এবং ঋণ নিয়ন্ত্রণ করে। কিন্তু মূলধন গঠন বা ঘাটতি খাতে ঋণ সুবিধা দেয় না। তবে অর্থনীতিকে স্থিতিশীল রাখতে কেন্দ্রীয় ব্যাংক আর্থিক নীতি তৈরি করে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সুতরাং, এ থেকে বলা যায়, একটি দেশের অর্থনৈতিক উন্নয়নে 'A [গণিত] ও 'B [গণিত] উভয় ব্যাংকের অবদান থাকলেও বাণিজ্যিক ব্যাংক হিসেবে 'B [গণিত] ব্যাংক এক্ষেত্রে কার্যকর ভূমিকা পালন করে।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত ব্যাংক দুইটির মধ্যে কোনটি দেশের অর্থনৈতিক উন্নয়ন…
উদ্দীপক
Chittagong · 2023
উত্তর
উত্তর
উত্তর