উদ্দীপকে উল্লিখিত জনাব জাহিদের ব্যাংকটি কাঠামোগতভাবে কোন ধরনের ব্যংক? ব্যাখ্যা করো।
উত্তর: সংগঠন কাঠামোর ভিত্তিতে উদ্দীপকের জনাব জাহিদের ব্যাংকটি একটি একক ব্যাংক । এ ধরনের ব্যাংক একটি অফিসের মাধ্যমে তার সব ব্যাংকিং কাজ পরিচালনা করে। এ ব্যাংকের কাজ শুধু একটি নির্দিষ্ট এলাকায় সীমাবদ্ধ থাকে, তবে কোথাও এর কোনো শাখা থাকে না। একটি শাখা দিয়েই ব্যাংক তার গ্রাহকদের প্রয়োজনীয় সেবা দেয় । উদ্দীপকে জনাব জাহিদের কর্মরত ব্যাংকিং একটি অফিসের মাধ্যমেই ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে। অন্যদিকে, জনাব ওয়াহেদের ব্যাংকটি দেশ-বিদেশে বিভিন্ন অফিসের মাধ্যমে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে। জনাব জাহিদের ব্যাংকের দেশের বাইরে কোনো শাখা নেই। এমনকি দেশেও শুধু একটি অফিসই আছে। একক ব্যাংকিং ব্যবস্থায় ব্যাংকের একটি অফিস ছাড়া অন্য কোথাও কোনো শাখা থাকে না। তাই বলা যায়, জনাব জাহিদের ব্যাংকটি হলো একক ব্যাংক ।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত জনাব জাহিদের ব্যাংকটি কাঠামোগতভাবে কোন ধরনের ব্যং…
উদ্দীপক
Chittagong · 2023
উত্তর
উত্তর