জনাব ওয়াহেদের ব্যাংকটির দেশ-বিদেশে বিভিন্ন অফিসের মাধ্যমে কার্যক্রম পরিচালনার যৌক্তিকতা বিশ্লেষণ করো।
উত্তর: শাখা ব্যাংক হওয়ায় জনাব ওয়াহেদের ব্যাংকটি দেশ-বিদেশে বিভিন্ন অফিসের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করা যৌক্তিক। শাখা ব্যাংকিং ব্যবস্থায় একটি প্রধান অফিস থাকে। দেশে ও দেশের বাইরে শাখা স্থাপন করে প্রধান অফিসের নিয়ন্ত্রণে ব্যাংকিং কার্যাবলি সম্পাদন করা হয়। বিভিন্ন শাখা থাকায় এ ব্যাংকের মাধ্যমে সহজেই আর্থিক লেনদেন করা যায়। উদ্দীপকে জনাব জাহিদের কর্মরত ব্যাংক একটি অফিসের মাধ্যমেই ব্যাংকিং কার্যাবলি সম্পাদন করে। অন্যদিকে, জনাব ওয়াহেদ যে ব্যাংকে কর্মরত সেই ব্যাংকটি দেশ-বিদেশে বিভিন্ন অফিসের মাধ্যমে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে। একাধিক শাখা থাকায় জনাব ওয়াহেদের কর্মরত ব্যাংকটি হলো শাখা ব্যাংক। শাখা ব্যাংক দেশ-বিদেশে শাখা স্থাপন করে বৃহদায়তন প্রতিষ্ঠানে রূপ নেয়। একাধিক শাখার মাধ্যমে শাখা ব্যাংক অধিক মূলধন গঠন করতে পারে এবং অধিক ঋণ দিয়ে মূলধনের গতিশীলতা সৃষ্টি করে। একাধিক শাখা থাকায় জনাব ওয়াহেদের ব্যাংকের ঝুঁকি বণ্টন হয় এবং তারল্য সমস্যাও দূর হয়। আধুনিক যুগে শাখা ব্যাংক ছাড়া অনলাইন ব্যাংকিং সেবা কল্পনাই করা যায় না। শাখা ব্যাংকিং ব্যবস্থায় গ্রাহকরা যেকোনো শাখায় হিসাব খুলে দেশের যেকোনো প্রান্তের অন্য শাখা থেকে ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারে। আর দেশে ও দেশের বাইরে যত বেশি শাখা স্থাপন করা হবে এই সুবিধাগুলোঁ গ্রহণ করা ব্যাংকের জন্য তত সহজ হবে। তাই বলা যায়, শাখা ব্যাংক হিসেবে জনাব ওয়াহেদের ব্যাংকের দেশ- বিদেশে বিভিন্ন অফিসের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করা যথার্থ হবে।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
জনাব ওয়াহেদের ব্যাংকটির দেশ-বিদেশে বিভিন্ন অফিসের মাধ্যমে কার্যক্র…
উদ্দীপক
Chittagong · 2023
উত্তর
উত্তর