জনাব সুমনের ঋণের কিস্তির অর্থ পরিশোধ করতে না পারা কোন ধরনের ঝুঁকির অন্তর্ভুক্ত? ব্যাখ্যা করো।
উত্তর: জনাব সুমনের কিস্তির অর্থ পরিশোধ করতে না পারা আর্থিক ঝুঁকির অর্ভুক্ত। মার্থিক ঝুঁকি বলতে গৃহীত ঋণ সুদসহ সময়মতো পরিশোধ করতে না পরার আশঙ্কাকে বোঝায়। প্রতিষ্ঠান ঋণদাতাদের নির্দিষ্ট হারে সুদ নিতে বাধ্য। নির্দিষ্ট সময়ে সুদ ও ঋণের অর্থ পরিশোধ না করলে ব্যক্তি প্রতিষ্ঠান দেউলিয়া হতে পারে। উদ্দীপকে জনাব সুমন একজন ব্যবসায়ী। তিনি ব্যবসায়ের জন্য ৫০ লক্ষ টাকা ঋণ নেন। ঋণের অর্থ প্রতি কিস্তিতে আসল টাকা ও সুদ পরিশোধ করতে হয়। তিনি এখন ঋণের কিস্তি পরিশোধ করতে ব্যর্থ হচ্ছেন। হর এসব দায়ের বৈশিষ্ট্য আর্থিক ঝুঁকির বৈশিষ্ট্যের সাথে মিলে যায়। তাই বলা যায়, উদ্দীপকের জনাব সুমনের ঋণের কিস্তির অর্থ পরিশোধ করতে না পারায় আর্থিক ঝুঁকির সম্মুখীন হচ্ছেন।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
জনাব সুমনের ঋণের কিস্তির অর্থ পরিশোধ করতে না পারা কোন ধরনের ঝুঁকির …
উদ্দীপক
Chittagong · 2023
উত্তর
উত্তর
উত্তর