উদ্দীপকে কোন ধরনের ব্যাংকিং-এর কথা বলা হয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে ইলেকট্রনিক ব্যাংকিং-এর কথা বলা হয়েছে । ইলেকট্রনিক ব্যাংকিং হলো ব্যাংকিং সেবা ও সুবিধা দেওয়ার আধুনিক কৌশল। এ পদ্ধতিতে কম্পিউটার প্রযুক্তি ও ইন্টারনেট ব্যবহার করে গ্রাহকদের কম সময়ে উন্নত সেবা দেওয়া হয়। ইলেকট্রনিক ব্যাংকিং- এর কয়েকটি সেবা হলো এটিএম, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, অনলাইন ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং ইত্যাদি। উদ্দীপকে উল্লিখিত কয়েক বছর আগেও ঢাকায় ব্যাংকের মাধ্যমে টাকা পাঠালে প্রাপকের হাতে টাকা পৌঁছাতে বেশ কয়েকদিন সময় লাগতো। বর্তমানে ঢাকায় ব্যাংকের মাধ্যমে টাকা পাঠালে প্রাপক কয়েক মিনিটের মধ্যে হাতে টাকা পেয়ে যায়। ব্যাংকে উন্নত প্রযুক্তি ব্যবহারের ফলে কয়েক মিনিটের মধ্যে এ টাকা উত্তোলন করা যায়। আধুনিক ব্যাংকিং- এর এটিএম, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, মোবাইল ব্যাংকিং ইত্যাদি সুবিধার মাধ্যমে বর্তমানে স্বল্প সময়ে গ্রাহকরা নিজেদের অর্থ উত্তোলন করতে পারে। তাই বলা যায়, উদ্দীপকে ইলেকট্রনিক ব্যাংকিং-এর সম্পর্কে উল্লেখ করা হয়েছে।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে কোন ধরনের ব্যাংকিং-এর কথা বলা হয়েছে? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Chittagong · 2023
উত্তর
উত্তর
উত্তর