“একালের ব্যাংক ব্যবস্থা, সেকালের ব্যাংক ব্যবস্থার চেয়ে উন্নত।” —উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: একালের ব্যাংক ব্যবস্থা, সেকালের ব্যাংক ব্যবস্থার চেয়ে উন্নত।'—উক্তিটি যথার্থ হয়েছে । আধুনিক ব্যাংকিং পদ্ধতি বলতে কম্পিউটার প্রযুক্তিনির্ভর ব্যাংকিং ব্যবস্থাকে বোঝানো হয়। এ পদ্ধতিকে ইলেকট্রনিক বা ই-ব্যাংকিং পদ্ধতিও বলা হয় । বর্তমানে এ ব্যাংকিং ব্যবস্থা ব্যাপক জনপ্রিয়। উদ্দীপকে সনাতন ব্যাংকিং পদ্ধতিতে অর্থ উত্তোলনের অসুবিধার উল্লেখ করা হয়েছে। এতে কয়েকদিন সময় লেগে যেত। বর্তমানে মুহূর্তই টাকা পাঠানো যায়। আর এ টাকা তুলতেও সময় লাগে না । আগে ব্যবহৃত সনাতন ব্যাংকিং পদ্ধতিতে অর্থ পাঠাতে অনেক সময় লাগতো। বর্তমানে' কম্পিউটার প্রযুক্তিনির্ভর ব্যাংক ব্যবস্থার কারণে কয়েক মিনিটের মধ্যে অর্থ পাঠানো যায়। আবার, এ ব্যবস্থার যেকোনো সময় ব্যাংক থেকে নগদ অর্থ উত্তোলন করা যায়। এসব সুবিধা বিবেচনায় বলা যায়, “একালের ব্যাংক ব্যবস্থা, সেকালের ব্যাংক ব্যবস্থার চেয়ে উন্নত” – এ বক্তব্যটি সঠিক হয়েছে।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
“একালের ব্যাংক ব্যবস্থা, সেকালের ব্যাংক ব্যবস্থার চেয়ে উন্নত।” —উদ…
উদ্দীপক
Chittagong · 2023
উত্তর
উত্তর
উত্তর