উদ্দীপকে উল্লিখিত দুই ভাইয়ের প্রাপ্ত বিমা সুবিধার তুলনামূলক বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের 'Y [গণিত] সমর্পণ মূল্য ও 'X [গণিত] বিমাদাবির সুবিধা লাভ করবেন । মেয়াদি বিমাপত্রে মেয়াদ শেষে বিমাগ্রহীতা বা তার মনোনীত ব্যক্তি বিমাদাবি লাভ করে। আবার, বিমাগ্রহীতা তার আর্থিক সীমাবদ্ধতার কারণে বিমার প্রিমিয়াম পরিশোধে ব্যর্থ হতে পারে। এক্ষেত্রে বিমাগ্রহীতা তার বিমাপত্রটি বিমা কোম্পানির কাছে সমর্পণ করতে পারে। বিমাপত্র সমর্পণ করলে বিমা কোম্পানি যে অর্থ ফেরত দেয় তাই সমর্পণ মূল্য। উদ্দীপকে দুই ভাই 'X [গণিত] এবং 'Y [গণিত] একই সাথে বিমা করেন। তারা দুই ভাই দশ বছর মেয়াদি দশ লক্ষ টাকার দুটি জীবন বিমা পলিসি গ্রহণ করেন। 'Y [গণিত] পাঁচ বছর পর আর্থিক সংকটের কারণে বিমার প্রিমিয়াম পরিশোধে ব্যর্থ হন । কিন্তু 'X [গণিত] তার বিমা পলিসির মেয়াদ পূর্ণ করেন। উদ্দীপুকে 'Y [গণিত] সম্পূর্ণ প্রিমিয়াম পরিশোধ করতে ব্যর্থ হন। তাই বিমা কোম্পানি তাঁকে সম্পূর্ণ বিমাদাবি পরিশোধ করবে না। তবে তিনি বিমাপত্রটি বিমা কোম্পানির কাছে সমর্পণ করতে পারেন। এক্ষেত্রে বিমা কোম্পানি তাকে প্রিমিয়ামের একটি অংশ ফেরত দেবেন, যা সমর্পণ মূল্য নামে পরিচিত। অন্যদিকে 'X [গণিত] সম্পূর্ণ প্রিমিয়াম পরিশোধ করেন এবং বিমা পলিসির মেয়াদও উত্তীর্ণ হয়। তাই চুক্তি অনুযায়ী, বিমা কোম্পানি তাকে সম্পূর্ণ বিমাদাবি পরিশোধ করবে। সুতরাং বলা যায়, 'X [গণিত] সম্পূর্ণ বিমাদাবি লাভ করলেও 'Y [গণিত] সমর্পণ মূল্য লাভ করবে।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত দুই ভাইয়ের প্রাপ্ত বিমা সুবিধার তুলনামূলক বিশ্লে…
উদ্দীপক
Chittagong · 2023
উত্তর
উত্তর
উত্তর