মি. আকমল চেকটি অগ্রণী ব্যাংকে উপস্থাপন করলে ব্যাংক ব্যবস্থাপক তাকে চেকটি সোনালী ব্যাংকে উপস্থাপনের পরামর্শ দিলেন কেন? বিশ্লেষণ করো।
উত্তর: মি. আকমলের চেকটি বিশেষ দাগকাটা চেক হওয়ায় অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপক তাকে চেকটি সোনালী ব্যাংকে উপস্থাপনের পরামর্শ দেন । দাগকাটা চেকের অর্থ ব্যাংক সরাসরি নগদ অর্থে প্রদান করে না। বরং গ্রাহকের হিসাবে ডিপোজিট করে দেয়। বিশেষ দাগকাটা চেকের অর্থ শুধু উল্লিখিত ব্যাংকের হিসাবে জমা করেই উত্তোলন করা যায় । উদ্দীপকে মি. আকমল দেনাদারের কাছ থেকে পাঁচ লক্ষ টাকার একটি চেক পান। চেকটির উপরিভাগের বাম কোণায় সমান্তরাল রেখার মধ্যে 'সোনালী ব্যাংক' শব্দ দুটি উল্লেখ ছিল। তিনি চেকটি অগ্রণী ব্যাংক শাখায় উপস্থাপন করেন। ব্যাংক ব্যবস্থাপক তাকে চেকটি সোনালী- ব্যাংক শাখায় উপস্থাপনের পরামর্শ দেন । এক্ষেত্রে মি. আকমল অগ্রণী ব্যাংকে 'একটি বিশেষ দাগকাটা চেক উপস্থাপন করেন। এই চেকের অর্থ নির্দিষ্ট ব্যাংক হিসাবের মাধ্যমে নগদায়ন করা যাবে। অর্থাৎ, মি. আকমল তার চেকের টাকা শুধু সোনালী ব্যাংক থেকে উত্তোলন করতে পারবেন, অগ্রণী ব্যাংক থেকে নয়। তাই মি. আকমলকে অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপক কর্তৃক দেওয়া পরামর্শটি অত্যন্ত যৌক্তিক।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
মি. আকমল চেকটি অগ্রণী ব্যাংকে উপস্থাপন করলে ব্যাংক ব্যবস্থাপক তাকে …
উদ্দীপক
Chittagong · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর