গঠন কাঠামো অনুযায়ী উদ্দীপকের ইস্ট-ওয়েস্ট ব্যাংকটি একক ব্যাংক।
একটি কার্যালয়ের অধীনে যে ব্যাংক পরিচালিত হয়, তাই একক ব্যাংক। এ ব্যাংকের কোনো শাখা থাকে না। এর কাজের পরিধি নির্দিষ্ট এলাকায় সীমাবদ্ধ থাকে। একটি অফিসের মাধ্যমেই এ ব্যাংক গ্রাহকদের যাবতীয় সেবা প্রদান করে।
উদ্দীপকে জনাব হাফিজ ও তার দুই ভাই ইস্ট-ওয়েস্ট ব্যাংকের মালিক। ব্যাংকটি একটি কার্যালয়ের মাধ্যমে ব্যাংকিং কাজ পরিচালনা করছে। ব্যাংকটিকে কেন্দ্রীয় ব্যাংকে বিধিবদ্ধ রিজার্ভ সংরক্ষণ করতে হয় না। সুতরাং, ব্যাংকটির আলাদা কোনো শাখা নেই। একটি অফিসের মাধ্যমেই এ ব্যাংক সেবা দেয়। তাই বলা যায়, সংগঠন কাঠামো অনুযায়ী ইস্ট-ওয়েস্ট ব্যাংক হলো একক ব্যাংক ।