উদ্দীপকে ইস্ট-ওয়েস্ট ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের যে সুবিধা নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে তার যৌক্তিকতা মূল্যায়ন করো।
উত্তর: উদ্দীপকে ইস্ট-ওয়েস্ট ব্যাংকের কেন্দ্রীয় ব্যাংকের নিকাশ ঘরের সুবিধা নেওয়ার সিদ্ধান্ত যৌক্তিক। তালিকাভুক্ত ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের সব আদেশ-নির্দেশ মেনে চলে। তালিকাভুক্ত ব্যাংকের আন্তঃব্যাংকিং লেনদেন নিষ্পত্তিতে সহায়তা করে কেন্দ্রীয় ব্যাংক। অন্যদিকে, শাখা ব্যাংক একাধিক শাখার মাধ্যমে ব্যাংকিং সেবা প্রদান করে। একাধিক শাখা থাকায় শাখা ব্যাংকে আন্তঃব্যাংকিং লেনদেনের উৎপত্তি হয়। উদ্দীপকে জনাব হাফিজ ও তার দুই বন্ধু ইস্ট-ওয়েস্ট ব্যাংক প্রতিষ্ঠা করেন। ব্যাংকটি একটি অফিসের মাধ্যমে ব্যাংকিং সেবা প্রদান করে। ইদানীং অন্যান্য ব্যাংকের সাথে ব্যাংকটির আন্তঃব্যাংকিং লেনদেন বৃদ্ধি পেয়েছে। এ কারণে ব্যাংকটি কেন্দ্রীয় ব্যাংকের নিকাশ ঘরের সুবিধা নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে । তালিকাভুক্ত ব্যাংকই শুধু নিকাশ ঘরের সুবিধা পায়। উদ্দীপকের ইস্ট- ওয়েস্ট ব্যাংককে নিকাশ ঘরের সুবিধা গ্রহণ করতে হলে সর্বপ্রথম শাখা ব্যাংকে রূপান্তরিত হয়ে কেন্দ্রীয় ব্যাংকের তালিকাভুক্ত হতে হবে। নিকাশ ঘর হচ্ছে এমন একটি ব্যবস্থা যার মাধ্যমে বাণিজ্যিক ব্যাংকগুলো নিজেদের মধ্যকার লেনদেন নিষ্পত্তি করতে পারে। ইস্ট-ওয়েস্ট ব্যাংক নিকাশ ঘরে সেবার মাধ্যমে অধিক সংখ্যক গ্রাহককে সেবা প্রদান করতে পারবে। ব্যাংকের গ্রাহকরা অতি সহজে ও কম ঝুঁকিতে অর্থ স্থানান্তর করতে পারবে। তাছাড়াও দেনা-পাওনা নিষ্পত্তির জন্য সবচেয়ে মিতব্যয়ী পন্থা হলো নিকাশ ঘর। উপরি-উক্ত বিষয় বিবেচনা করে বলা যায়, উদ্দীপকের ইস্ট- ওয়েস্ট ব্যাংকের নিকাশ ঘরের সুবিধা নেওয়ার সিদ্ধান্ত যৌক্তিক।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে ইস্ট-ওয়েস্ট ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের যে সুবিধা নেওয়ার …
উদ্দীপক
Rajshahi · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর