উদ্দীপকে মি. রফিক কোন ধরনের হিসাব খুলেছিলেন? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের মি. রফিক সঞ্চয়ী হিসাব খুলেছিলেন। সঞ্চয়ের পাশাপাশি ব্যাংকিং লেনদেনের উদ্দেশ্যে এ ধরনের হিসাব খোলা হয়। এ হিসাবে আমানতকারী দিনে বা সপ্তাহে ইচ্ছেমতো টাকা জমা দিতে পারে। তবে সপ্তাহে দুইবার বা নিয়মানুযায়ী টাকা উত্তোলন করতে পারে। এ হিসাবে উদ্বৃত্ত আমানতের ওপর স্বল্প হারে সুদ পাওয়া যায়। উদ্দীপকের মি. রফিক দশ বছর পূর্বে চাকরিতে প্রবেশের সময় একটি ব্যাংক হিসাব খুলেছিলেন। উক্ত হিসাবে প্রতি মাসে তার বেতনের টাকা জমা হয়। এছাড়াও মাঝে মাঝে অল্প পরিমাণ টাকা জমা হয়। সংসার খরচের টাকা উত্তোলনের পর হিসাবে সবসময় কিছু উদ্বৃত্ত থাকে। এই উদ্বৃত্ত টাকার ওপর ব্যাংক তার হিসাবে কিছু লাভ প্রদান করে। এখানে লক্ষণীয় যে, মি. রফিকের হিসাবের মাধ্যমে টাকা জমা ও উত্তোলন করা যায়। পাশাপাশি জমা টাকার ওপর অল্প হারে লাভ পাওয়া যায়। উক্ত বৈশিষ্ট্যের আলোকে বলা যায় মি. রফিকের পরিচালিত হিসাবটি হলো সঞ্চয়ী হিসাব।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে মি. রফিক কোন ধরনের হিসাব খুলেছিলেন? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Rajshahi · 2023
উত্তর
উত্তর
উত্তর