উদ্দীপকে উল্লিখিত মি. রফিকের খুলতে চাওয়া নতুন ব্যাংক হিসাবটি তার উদ্দেশ্য পূরণে সহায়ক হবে কি? মতামত দাও।
উত্তর: উদ্দীপকের মি. রফিকের স্থায়ী হিসাব তার উদ্দেশ্য পূরণে সহায়ক হবে। এ হিসাবে নির্দিষ্ট সময়ের জন্য ব্যাংকে অর্থ জমা করা হয়। উক্ত সময়ের পূর্বে হিসাব হতে টাকা উত্তোলন করা যায় না। তাই এই হিসাবে আমানতের বিপরীতে উচ্চ হারে সুদ প্রদান করা হয়। উদ্দীপকের মি. রফিক ১০ বছর পূর্বে সঞ্চয়ী হিসাব খুলেছিলেন। সম্প্রতি তিনি পারিবারিক একটি অলাভজনক সম্পত্তি বিক্রি করে ১০ লক্ষ টাকা পান। মি. রফিক তার প্রাপ্ত অর্থ একটি লাভজনক খাতে বিনিয়োগ করতে চাচ্ছেন। উক্ত টাকা তিনি নতুন একটি হিসাবে জমা রাখবেন যে হিসাবে নির্দিষ্ট সময়ের আগে অর্থ উঠানো যাবে না। এছাড়াও সুদের পরিমাণ বেশি হবে। স্থায়ী হিসাব মূলত অলস অর্থ জমানোর জন্য উত্তম মাধ্যম। নির্দিষ্ট মেয়াদের জন্য খোলা এ হিসাবে অধিক হারে সুদ দেওয়া হয়। এছাড়াও মেয়াদপূর্তির পূর্বে অর্থ উঠানো যায় না। উদ্দীপকের মি. রফিকেরও উদ্দেশ্য হলো নির্দিষ্ট সময়ের জন্য জমানো এবং অধিক লাভ পাওয়া। মি. রফিক স্থায়ী হিসাবে টাকা জমা রাখার মাধ্যমে এই ইচ্ছাপূরণ করতে পারবেন। তাই বলা যায়, স্থায়ী হিসাব খুলে মি. রফিক তার উদ্দেশ্য পূরণে সক্ষম হবেন ।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত মি. রফিকের খুলতে চাওয়া নতুন ব্যাংক হিসাবটি তার উ…
উদ্দীপক
Rajshahi · 2023
উত্তর
উত্তর
উত্তর