উদ্দীপকে উল্লিখিত জনাব রাহুল যে চেক পেয়েছেন তা কোন ধরনের চেক ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে জনাব রাহুল জনাব স্বপনের কাছ থেকে দাগকাটা চেক পেয়েছেন । এ চেকের ওপরে আড়াআড়িভাবে দুটি দাগকাটা থাকে। সাধারণত এ চেকের অঙ্কিত রেখাদ্বয়ের মধ্যে 'অ্যান্ড কোং', 'প্রাপকের হিসাবে দেয়' বা 'নট নেগোশিয়েবল' এই কথাগুলো লেখা থাকতে পারে। আবার, নির্দিষ্ট কোনো ব্যাংকের নামও উল্লেখ থাকতে পারে। এ চেকের টাকা প্রাপকের হিসাব ছাড়া উত্তোলন করা যায় না। তাই এ ধরনের চেক অনেক নিরাপদ উদ্দীপকে জনাব রাহুল পণ্য বিক্রয় বাবদ জনাব স্বপনের কাছ থেকে পাঁচ লক্ষ টাকার একটি চেক পান। চেকটির বাম কোণে আড়াআড়ি দুটি দাগ টানা ছিল। অর্থাৎ, জনাব রাহুলের প্রাপ্ত চেকটিতে দাগকাটা চেকের মতো দুটি আড়াআড়ি দাগ অঙ্কিত ছিল। তাই বলা যায়, জনাব রাহুল জনাব স্বপনের কাছ থেকে দাগকাটা চেক পেয়েছিলেন।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত জনাব রাহুল যে চেক পেয়েছেন তা কোন ধরনের চেক ব্যাখ…
উদ্দীপক
Rajshahi · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর