উদ্দীপকে পরবর্তীতে কেন্দ্রীয় ব্যাংক ঋণ নিয়ন্ত্রণে খোলাবাজার নীতি নামক সংখ্যাত্মক পদ্ধতি ব্যবহার করেছে।
উদ্দীপকে কেন্দ্রীয় ব্যাংক লক্ষ করে বাণিজ্যিক ব্যাংকগুলোর অলস অর্থ পড়ে আছে। তাই বাণিজ্যিক ব্যাংক প্রচুর ঋণ বিতরণ করতে পারছে। এই ঋণ নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ব্যাংক কিছু পদক্ষেপ নেয়। মদ্রা বাজার কাম্যস্তরে না আসায়, কেন্দ্রীয় ব্যাংক বাজারে বিপুল বন্ড ও সিকিউরিটিজ বিক্রি শুরু করে। এসব দলিল বিক্রির ফলে বন্ড থেকে অর্থ কেন্দ্রীয় ব্যাংকে নির্গমন হবে। ফলে বাণিজ্যিক ঋণদান ক্ষমতা কমবে এবং ঋণের পরিমাণ কাম্যস্তরে আসবে। তাই বলা যায়, উদ্দীপকে কেন্দ্রীয় ব্যাংক পরবর্তীতে ঋণ নিয়ন্ত্রণে খোলাবাজার নীতি ব্যবহার করেছে।