উদ্দীপকের 'B [গণিত] ব্যাংকটির কাঠামো অর্থনৈতিক উন্নয়নে বিশেষ গুরুত্ব পালন করে”- তুমি কি একমত? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।
উত্তর: ঘ.উদ্দীপকের 'B [গণিত] ব্যাংকটি শাখা ব্যাংক হওয়ায় অর্থনৈতিক উন্নয়নে বিশেষ গুরুত্ব পালন করে । শাখা ব্যাংকিং একটি প্রধান অফিসের অধীনে দেশ-বিদেশে বিভিন্ন স্থানে একই নামে শাখা স্থাপনের মাধ্যমে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে। প্রধান অফিসের নির্দেশনা অনুযায়ী এ ধরনের ব্যাংক পরিচালিত হয়। এ ব্যাংকের একাধিক শাখা থাকায় লেনদেন ও অর্থ স্থানান্তর করা সহজ হয়। উদ্দীপকে 'B [গণিত] ব্যাংক নিয়ন্ত্রণকারী ব্যাংকের অধীনে পরিচালিত হয়। ব্যাংকটির শাখা দেশের বিভিন্ন স্থানে বিস্তৃত। ব্যাংকটি শাখা অফিসের মাধ্যমে আমানত গ্রহণ, ঋণদান এবং ব্যবসা-বাণিজ্যে সহায়তা করে থাকে। দেশের অর্থনীতিতে অবদান রাখার ক্ষেত্রে শাখা ব্যাংকের ভূমিকা বেশি। শাখা ব্যাংক দেশের বিভিন্ন প্রান্তের মানুষের সঞ্চয় সংগ্রহ করে মূলধন গঠন করে। গঠিত মূলধন উৎপাদনমুখী খাতে ঋণ হিসেবে বিনিয়োগ করে। একাধিক শাখার মাধ্যমে আর্থিক লেনদেন ও অর্থ স্থানান্তর সহজ করে। ফলে গ্রাহকের জীবনযাত্রার মান উন্নয়ন ও ব্যবসায়িক প্রসার হয়। শাখা ব্যাংক বিদেশে শাখা স্থাপন করে রেমিট্যান্স সংগ্রহ ও বৈদেশিক বাণিজ্যে অবদান রাখে। এছাড়াও শাখা ব্যাংক অনলাইন ব্যাংকিং সুবিধা প্রদান করে। সর্বোপরি উদ্দীপকের 'B [গণিত] নামক শাখা ব্যাংকের কাঠামো অর্থনৈতিক উন্নয়নে বিশেষ ভূমিকা রাখে
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের 'B ব্যাংকটির কাঠামো অর্থনৈতিক উন্নয়নে বিশেষ গুরুত্ব পাল…
উদ্দীপক
Rajshahi · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর