উদ্দীপকে কেন্দ্রীয় ব্যাংক সরকারের পক্ষে কোন মৌলিক দায়িত্বটি পালন করেছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে কেন্দ্রীয় ব্যাংক সরকারের পক্ষে নোট ও মুদ্রা প্রচলনের মৌলিক দায়িত্ব পালন করেছে। মূলত নোট ইস্যুর প্রয়োজনেই কেন্দ্রীয় ব্যাংকের উৎপত্তি। বর্তমানে সকল দেশেই কেন্দ্রীয় ব্যাংক নোট প্রচলনের একক অধিকারী প্রতিষ্ঠান। তাই দেশের জন্য প্রয়োজনীয় নোট ইস্যুর একমাত্র দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান হিসেবে সরকারের সাথে এ ব্যাংকের প্রত্যক্ষ সম্পর্ক বিদ্যমান । উদ্দীপকে উল্লেখ্য, দেশের আর্থিক শৃঙ্খলা রক্ষা করা কেন্দ্রীয় ব্যাংকের অন্যতম প্রধান উদ্দেশ্য। দেশের অর্থনৈতিক কার্যক্রমকে সুসংহত করার লক্ষ্যে ব্যাংকটি সরকারের পক্ষে বাজারে মুদ্রা সরবরাহের মৌলিক দায়িত্ব পালন করে। কেন্দ্রীয় ব্যাংক দেশের চাহিদা ও যোগানের ভিত্তিতে নোট ও মুদ্রা প্রচলন করে থাকে। বাজারে নোট ও মুদ্রার প্রচলন হ্রাস-বৃদ্ধি করেও মুদ্রা সরবরাহ কাম্যস্তরে রাখে। তাই বলা যায়, উদ্দীপকের কেন্দ্রীয় ব্যাংক সরকারের পক্ষে নোট ও মুদ্রা প্রচলনের মৌলিক দায়িত্ব পালন করেছে।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে কেন্দ্রীয় ব্যাংক সরকারের পক্ষে কোন মৌলিক দায়িত্বটি পালন …
উদ্দীপক
Rajshahi · 2023
উত্তর
উত্তর
উত্তর