উদ্দীপকে উল্লিখিত ঘোষণার মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংকের উদ্দেশ্য সফল না হওয়ার কারণ বিশ্লেষণ করো।
উত্তর: ব্যাংকগুলোর হাতে অধিক তহবিল থাকায় উদ্দীপকে ঘোষণার মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংকের উদ্দেশ্য সফল হয়নি। বাজারে অর্থ সরবরাহ কাম্যস্তরে রাখতে কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন নীতি প্রণয়ন ও বাস্তবায়ন করে। প্রতিটি তালিকাভুক্ত ব্যাংকই আমানতের একটি নির্দিষ্ট অংশ কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখে। ব্যাংক এ জমার হার হ্রাস-বৃদ্ধি করে ঋণ নিয়ন্ত্রণ করে থাকে। উদ্দীপকে বাণিজ্যিক ব্যাংকগুলোর হাতে প্রচুর অলস অর্থ পড়ে আছে। যার কারণে ব্যাংকগুলো অধিক ঋণ বিতরণ করতে পারছে। ঋণের পরিমাণ কাম্যস্তরে আনার লক্ষ্যে কেন্দ্রীয় ব্যাংক তালিকাভুক্ত ব্যাংক বিধিবদ্ধ জমার পরিমাণ বৃদ্ধির ঘোষণা দেয়। কিন্তু এ ঘোষণার ঋণের পরিমাণ কাম্যস্তরে আসছে না। উদ্দীপকে কেন্দ্রীয় ব্যাংকের বিধিবদ্ধ জমার পরিমাণ বৃদ্ধির ঘোষণা নিয়ন্ত্রণে জমার হার পরিবর্তন নীতির মূলকথা। এক্ষেত্রে বাণিজ্যিক ব্যাংককে আমানতের অধিক পরিমাণ অংশ কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখতে হবে। কিন্তু ব্যাংকগুলোর হাতে নিজস্ব তহবিল অধিক হলে এটি কার্যকর হয় না। কারণ বিধিবদ্ধ জমা রাখার এবং গ্রাহককে ঋণ প্রদান করার জন্য বাণিজ্যিক ব্যাংকের হাতে পর্যাপ্ত অর্থ থাকে। ফলে বিধিবদ্ধ জমা বাড়লেও বাণিজ্যিক ব্যাংক কর্তৃক প্রদত্ত ঋণ সরবরাহ হ্রাস পায় না।ফলে ঋণের পরিমাণও কাম্যস্তরে থাকে না। তাই বলা যায়, বাণিজ্যিক ব্যাংকের কাছে পর্যাপ্ত তহবিল থাকায় জমার হার বৃদ্ধির ঘোষণা দিয়েও উদ্দীপকের কেন্দ্রীয় ব্যাংকের উদ্দেশ্য সফল হয়নি।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত ঘোষণার মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংকের উদ্দেশ্য সফল ন…
উদ্দীপক
Rajshahi · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর