উদ্দীপকে উল্লিখিত জনাব আফসারের বিমাপত্রের জন্য নমিনীর প্রয়োজনীয়তা আছে কি? মতামত দাও।
উত্তর: আফসারের গৃহীত বিমাপত্রটি বিশুদ্ধ মেয়াদি বিমাপত্র হওয়ায় নমিনীর প্রয়োজন নেই । এ ধরনের বিমাপত্র একটি নির্দিষ্ট মেয়াদের জন্য খোলা হয়। মেয়াদ শেষে বিমাগ্রহীতা বিমার অর্থ চুক্তি মোতাবেক ফেরত পায়। আর উক্ত মেয়াদের মধ্যে বিমাগ্রহীতা মৃত্যুবরণ করলে, বিমাগ্রহীতার নমিনী কোনো অর্থ পায় না। এ ধরনের বিমা সাধারণত ৫ থেকে ১০ বছরের জন্য হয়ে থাকে।উদ্দীপকের আফসার ১০ বছরের জন্য একটি বিমাপত্র খোলেন। বিমাচুক্তি মোতাবেক শুধু মেয়াদ শেষে বিমাদাবি পাওয়া যাবে। এক্ষেত্রে আফসার বিশুদ্ধ মেয়াদি বিমাপত্র গ্রহণ করেছেন। তার এই বিমাপত্রের চুক্তি অনুসারে ১০ বছর পর জীবিত থাকলে বিমাদাবি পাবেন। অন্যথায়, তিনি কোনো অর্থ ফেরত পাবেন না। এখানে লক্ষণীয় বিষয় হলো আফসার নিজেই শুধু বিমাদাবি পাওয়ার যোগ্যতা রাখেন। তাই তার মৃত্যুতে উত্তরাধিকারীর কোনো প্রয়োজনীয়তা নেই। সুতরাং বলা যায়, বৈশিষ্ট্য বিবেচনায় আফসারের বিমায় নমিনীর প্রয়োজনীয়তা নেই।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত জনাব আফসারের বিমাপত্রের জন্য নমিনীর প্রয়োজনীয়তা…
উদ্দীপক
Rajshahi · 2023
উত্তর
উত্তর
উত্তর