উদ্দীপকে জনাব হাসানের ব্যবহৃত কার্ডটি কোন ধরনের? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে জনাব হাসানের ব্যবহৃত কার্ডটি ডেবিট কার্ড। এটি ইলেকট্রনিক ব্যাংকিং-এর অন্যতম একটি সেবা। গ্রাহকের হিসাবে ডেবিট কার্ড থাকলেই কেবল এ কার্ড ব্যবহার করা যায়। এর মাধ্যমে অর্থ উত্তোলন, অর্থ স্থানান্তর ও অন্যান্য ব্যাংকিং সুবিধা পাওয়া যায়। এ কার্ড ব্যবহারের জন্য ব্যাংক হিসাব থাকা বাধ্যতামূলক। জনাব হাসানকে তার হিসাবধারী ব্যাংক একটি কার্ড সরবরাহ করে। এই কার্ড দিয়ে তিনি হিসাবে টাকা থাকা সাপেক্ষে বিভিন্ন কেনাকাটা ও বিল পরিশোধ করতে পারছেন। সাধারণত ডেবিট কার্ডের ক্ষেত্রে ব্যাংকে হিসাব খুলতে হয়। ব্যাংক এক্ষেত্রে চেক বইয়ের পাশাপাশি ডেবিট কার্ড প্রদান করে। গ্রাহক তার হিসাবে জমাকৃত অর্থের অতিরিক্ত অর্থ উত্তোলন করতে পারে না। তাই বলা যায়, বৈশিষ্ট্যগত দিক বিবেচনায় উদ্দীপকের জনাব হাসান ডেবিট কার্ড ব্যবহার করেন ।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে জনাব হাসানের ব্যবহৃত কার্ডটি কোন ধরনের? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Rajshahi · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর