জনাব জামানের ব্যাংক হতে প্রাপ্ত সুবিধা ঋণ প্রাপ্তিতে সহজ করেছে। উদ্দীপকের আলোকে তোমার মতামত দাও।
উত্তর: উদ্দীপকের 'জনাব জামানের ব্যাংক হতে প্রাপ্ত ক্রেডিট কার্ড সুবিধা ঋণ প্রাপ্তিকে সহজ করেছে'—উক্তিটি যথার্থ । ক্রেডিট কার্ডের মাধ্যমে গ্রাহক টাকা উত্তোলন, কেনাকাটা ও অন্যান্য ব্যাংকিং লেনদেন করতে পারে। এ কার্ড গ্রাহকের হিসাব পর্যাপ্ত অর্থ না থাকলেও ব্যবহার করা যায়। কারণ এ কার্ডের বিপরীতে ব্যাংক একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত ঋণ সুবিধা দেয়। উদ্দীপকে জনাব হাসানকে তার হিসাবধারী ব্যাংক একটি ডেবিট কার্ড সরবরাহ করে। এই কার্ডটি দিয়ে তিনি হিসাবে টাকা থাকা সাপেক্ষে বিভিন্ন কেনাকাটা ও বিল পরিশোধ করতে পারেন। অন্যদিকে, জনাব জামান ব্যাংকে হিসাব না থাকা সত্ত্বেও এমন একটি কার্ড ব্যবহার করেন, যা নির্দিষ্ট সীমা পর্যন্ত অর্থ ব্যয়ের সুযোগ দেয়। ডেবিট কার্ডের মাধ্যমে শুধু জমাকৃত অর্থ দ্বারাই লেনদেন করা যায়। জমাতিরিক্ত অর্থের প্রয়োজনে কার্ডটি মূল্যহীন। কিন্তু জনাব জামান এর ব্যবহৃত ক্রেডিট কার্ড দ্বারা ঋণ সুবিধা পাচ্ছেন। যেকোনো সময় প্রয়োজন সাপেক্ষে অতিরিক্ত অর্থ ব্যবহার করতে পারছেন। প্রয়োজন শেষে সুদসহ উক্ত ঋণ পরিশোধ করে পুনরায় ঋণ নিতে পারছেন। এ ঋণ গ্রহণের ক্ষেত্রে কোনো আনুষ্ঠানিকতার প্রয়োজন হয় না। অর্থাৎ, ঋণ প্রাপ্তি অনেক সহজতর হয়। তাই বলা যায়, জনাব জামানের ব্যাংক থেকে প্রাপ্ত সুবিধা ঋণ প্রাপ্তিকে সহজ করেছে।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
জনাব জামানের ব্যাংক হতে প্রাপ্ত সুবিধা ঋণ প্রাপ্তিতে সহজ করেছে। উদ্…
উদ্দীপক
Rajshahi · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর