উদ্দীপকে ক্ষতিপূরণ প্রদানের ক্ষেত্রে বিমার কোন নীতি অনুসৃত হয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে ক্ষতিপূরণ প্রদানের ক্ষেত্রে বিমাচুক্তির আনুপাতিক অংশগ্রহণের নীতি অনুসরণ করা হয়েছে। একই সম্পত্তি একাধিক বিমা কোম্পানির কাছে বিমা করলে এ নীতি অনুসরণ করা হয়। বিমাকৃত বিষয়বস্তুর ক্ষতি হলে সব বিমাকারী আনুপাতিক হারে ক্ষতিপূরণ করে। এ নীতিটি শুধু সম্পত্তি বিমার ক্ষেত্রে প্রযোজ্য। উদ্দীপকে মি. সিনহা তার পণ্যের গুদামের জন্য ১২ লক্ষ টাকার অগ্নি বিমা করেন। ঝুঁকি বিবেচনায় তিনি উক্ত সম্পত্তির জন্য অন্য বিমা প্রতিষ্ঠানের সাথে সমপরিমাণ মূল্যের আরেকটি অগ্নি বিমা করেন। অগ্নিজনিত কারণে ৩ লক্ষ টাকার পণ্যের ক্ষতি হয়। দুটি বিমা প্রতিষ্ঠান সমান হারে ক্ষতিপূরণ দেয়। অর্থাৎ, প্রত্যেকে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেয়। সাধারণত আনুপাতিক অংশগ্রহণের নীতি অনুযায়ী, একটি সম্পত্তি একাধিক বিমাকারীর কাছে বিমা করা হলে বিমাকারীগণ আনুপাতিক হারে ক্ষতিপূরণ দেয়। তাই বলা যায়, আনুপাতিক অংশগ্রহণের নীতির আলোকে দুটি বিমা কোম্পানি মি. সিনহাকে ক্ষতিপূরণ দেয় ।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে ক্ষতিপূরণ প্রদানের ক্ষেত্রে বিমার কোন নীতি অনুসৃত হয়েছে? …
উদ্দীপক
Rajshahi · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর