উদ্দীপকে বিমা কোম্পানিগুলোর দাবির যৌক্তিকতা বিশ্লেষণ করো।
উত্তর: স্থলাভিষিক্তকরণের নীতি অনুযায়ী উভয় বিমা কোম্পানির দাবি উপস্থাপন করা যৌক্তিক। এ নীতি অনুযায়ী বিমাকৃত সম্পত্তির সম্পূর্ণ ক্ষতিপূরণের পর ক্ষতিগ্রস্ত অবশিষ্ট সম্পত্তির মালিকানা বিমা প্রতিষ্ঠান পায়। এর ফলে ক্ষতিগ্রস্ত সম্পত্তির ওপর বিমাগ্রহীতার অধিকার থাকে না। এ নীতি শুধু সামগ্রিক ক্ষতি এবং সম্পত্তি বিমার ক্ষেত্রে প্রযোজ্য। উদ্দীপকে মি. সিনহা তার পণ্যের গুদামটি দুটি বিমা কোম্পানির সাথে বিমা করেন। অগ্নিকাণ্ডে ৩ লক্ষ টাকার সম্পত্তি ক্ষতি হয়। বিমা কোম্পানিগুলো সম্পূর্ণ ক্ষতিপূরণ দেয়। পরবর্তীতে ক্ষতিগ্রস্ত সম্পত্তির অবশিষ্টাংশ উভয় বিমা কোম্পানি দাবি করে । স্থলাভিষিক্তকরণের নীতি অনুযায়ী, সম্পূর্ণ ক্ষতিপূরণের পর ক্ষতিগ্রস্ত সম্পত্তির মালিকানা বিমা কোম্পানি পায়। উদ্দীপকে উভয় বিমা কোম্পানি সমান হারে ক্ষতিপূরণ দিয়েছে। এক্ষেত্রে ক্ষতিগ্রস্ত সম্পত্তির মালিকানা উভয় কোম্পানির নামে স্থলাভিষিক্ত হয়েছে। তাই বলা যায়,উদ্দীপকের বিমা কোম্পানি দুটি যৌক্তিকভাবেই ক্ষতিগ্রস্ত সম্পত্তির মালিকানা দাবি করেছে।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে বিমা কোম্পানিগুলোর দাবির যৌক্তিকতা বিশ্লেষণ করো।
উদ্দীপক
Rajshahi · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর