উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:রায়হানের বাবা পেনশনের টাকা দিয়ে একটি হাঁসমুরগির খামার প্রতিষ্ঠা করেন। বাবার অসুস্থতার কারণে রায়হান নিজেই খামারটি পরিচালনা করে। ভাইরাসের আক্রমণে হাঁসমুরগির 'ক্ষতি হতে পারে এমন আশংকা থেকে রায়হান খামারটি নিজের নামে বিমা করতে চাইলে বিমা কোম্পানি অপারগতা প্রকাশ করে।Q. কোন নীতির কারণে বিমা কোম্পানি চুক্তি সম্পাদনে অপারগতা প্রকাশ করে?
ক. চূড়ান্ত সদ্বিশ্বাস
খ. বিমাযোগ্য স্বার্থ
গ. আনুপাতিক অংশগ্রহণ
ঘ. স্থলাভিষিক্তকরণ
উত্তর: বিমাযোগ্য স্বার্থ
ব্যাখ্যা: বিমার বিষয়বস্তুতে বিমাগ্রহীতার আর্থিক স্বার্থ হলো বিমাযোগ্য স্বার্থ।
HSC Finance 2nd Paper Chapter 10: বিমা সম্পর্কে মৌলিক ধারণা MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · Chapter 10: বিমা সম্পর্কে মৌলিক ধারণা · MCQ