ঋণের প্রবাহ নিয়ন্ত্রণের জন্য কেন্দ্রীয় ব্যাংক কোন পদ্ধতি ব্যবহার করেছে? উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করো ।
উত্তর: উদ্দীপকে কেন্দ্রীয় ব্যাংক ঋণ নিয়ন্ত্রণের সংখ্যাত্মক পদ্ধতির খোলাবাজার নীতি ব্যবহার করেছে। কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোর ঋণ প্রবাহ নিয়ন্ত্রণ করে। এ উদ্দেশ্যে কেন্দ্রীয় ব্যাংক যখন খোলাবাজারে বিভিন্ন সিকিউরিটিজ কেনা-বেচা করে তখন তাকে খোলাবাজার নীতি বলে। বাজারে ঋণের বা অর্থের সরবরাহ কমাতে এ দলিলগুলো বিক্রি করা হয়। উদ্দীপকে দেশের বাণিজ্যিক ব্যাংকগুলো অতিরিক্ত মুনাফার আশায় বাজারে ঋণের প্রবাহ বাড়িয়েছে। দ্রব্যমূল্যের ওপর বিরূপ প্রভাব পড়ায় কেন্দ্ৰীয় ব্যাংক বাজারে ঋণের প্রবাহ নিয়ন্ত্রণ করতে চায়। সেজন্য কেন্দ্রীয় ব্যাংক বাজারে আগের তুলনায় বেশি পরিমাণে বিভিন্ন দলিলপত্র, বেসরকারি বন্ড ..ও সিকিউরিটিজ বিক্রির সিদ্ধান্ত নেয়। ফলে বাণিজ্যিক ব্যাংক থেকে অর্থ কেন্দ্রীয় ব্যাংকে নির্গমন হবে। এতে বাজারে মুদ্রা সরবরাহ কাম্য স্তরে আসবে। তাই বলা যায়, উদ্দীপকের কেন্দ্রীয় ব্যাংক যে নীতিটি গ্রহণ করেছে তা কেন্দ্রীয় ব্যাংকের খোলাবাজার নীতি ।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
ঋণের প্রবাহ নিয়ন্ত্রণের জন্য কেন্দ্রীয় ব্যাংক কোন পদ্ধতি ব্যবহার …
উদ্দীপক
Comilla · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর