জনাব তানভীর কোন ধরনের ব্যাংক হিসাবের মাধ্যমে ব্যবসায়িক লেনদেন পরিচালনা করছেন? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে জনাব তানভীর সঞ্চয়ী হিসাবের মাধ্যমে ব্যবসায়িক লেনদেন পরিচালনা করছেন। সঞ্চয়ী হিসাবে দিনে যতবার খুশি টাকা জমা দেওয়া গেলেও উত্তোলনের ক্ষেত্রে বাধ্যবাধকতা থাকে। জনগণের মধ্যে সঞ্চয়ের প্রবণতা সৃষ্টি করাই এ হিসাবের মূল উদ্দেশ্য। এ হিসাবে গ্রাহককে অল্প পরিমাণে সুদ দেওয়া হয়। উদ্দীপকে জনাব তানভীর চাকরি ছেড়ে ব্যবসায় শুরু করেন। তিনি তার পুরোনো ব্যাংক হিসাবেই লেনদেন চালু রেখেছেন। বর্তমানে তার ব্যবসায়িক লেনদেন পরিচালনা করতে বেশ অসুবিধা হচ্ছে। মূলত সঞ্চয়ী হিসাবে নির্দিষ্ট নিয়মের বাইরে টাকা তোলা যায় না। অন্যদিকে, জনাব তানভীরের ব্যবসায় পরিচালনার জন্য দিনে একাধিকবার অর্থ জমা ও উত্তোলনের প্রয়োজন হয়। কিন্তু তার হিসাবটি সঞ্চয়ী হিসাব হওয়ায় লেনদেন করতে অসুবিধা হচ্ছে। সুতরাং, বৈশিষ্ট্যের বিবেচনায় জনাব তানভীরের ব্যবহৃত হিসাবটি হলো সঞ্চয়ী হিসাব
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
জনাব তানভীর কোন ধরনের ব্যাংক হিসাবের মাধ্যমে ব্যবসায়িক লেনদেন পরিচ…
উদ্দীপক
Comilla · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর