উদ্দীপকের ব্যাংকটি কার্যাবলির ভিত্তিতে কোন ধরনের ব্যাংক? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের ব্যাংকটি কার্যাবলির ভিত্তিতে কৃষি ব্যাংক। দেশের কৃষি খাতের উন্নয়নের লক্ষ্যে কৃষকদের অর্থসংস্থানের জন্য এ ব্যাংক প্রতিষ্ঠিত । এটি একটি বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠান। এর কাজ হলো কৃষকদের কৃষি যন্ত্রপাতি, সার, বীজ ইত্যাদি কেনায় প্রয়োজনীয় মূলধনের ব্যবস্থা করা। এ ব্যাংক কৃষি ও কৃষিজ শিল্পের উন্নয়নের স্বার্থে কাজ করে। উদ্দীপকে উল্লেখ্য বাংলাদেশ গ্রাম প্রধান দেশ। এদেশের অনেক মানুষ গ্রামে বসবাস করে এবং তারা কৃষির ওপর নির্ভরশীল। দেশের কৃষকদের উন্নয়ন ও কৃষকদের আর্থিক সহায়তা দানের জন্য সরকার একটি ব্যাংক প্রতিষ্ঠা করতে চায়। ব্যাংকটি কৃষি খাত ও কৃষকদের উন্নয়নের জন্য সহজ শর্তে ঋণদানের ব্যবস্থা করবে। সুতরাং, এটি একটি কৃষি ব্যাংক। কৃষি ক্ষেত্রে উন্নয়নের লক্ষ্যেই এ ব্যাংক কৃষকদের বিভিন্ন মেয়াদে ঋণ দেয়। এছাড়া প্রয়োজনে বিভিন্ন রকম পরামর্শদানের মাধ্যমে সহায়তা করে। তাই বলা যায়, উদ্দীপকের ব্যাংকটি কার্যাবলির ভিত্তিতে একটি কৃষি ব্যাংক।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের ব্যাংকটি কার্যাবলির ভিত্তিতে কোন ধরনের ব্যাংক? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Comilla · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর