কৃষকদের উন্নয়নে সরকারের প্রতিষ্ঠিত ব্যাংকটি কী অবদান রাখতে পারে বলে তুমি মনে করো? মতামত দাও ।
উত্তর: কৃষি উন্নয়নে সরকারের প্রতিষ্ঠিত কৃষি ব্যাংকটি অবদান রাখতে পারবে বলে আমি মনে করি। বিশেষায়িত ব্যাংকগুলো অর্থনীতির বিশেষ কোনো খাত নিয়ে কাজ করে। যেমন: বাংলাদেশ কৃষি ব্যাংক কৃষক ও কৃষি শিল্পের উন্নয়নে কাজ করে। কৃষকদের কৃষি যন্ত্রপাতি ক্রয়, উন্নত বীজ, সার, কীটনাশক ইত্যাদি জোগাড় করতে মূলধনের যোগান দেওয়াসহ পরামর্শ প্রদান কৃষি ব্যাংকের কাজ। উদ্দীপকে বাংলাদেশ সরকার কৃষকদের উন্নয়নের কথা চিন্তা করে একটি ব্যাংক প্রতিষ্ঠা করতে চায়। কারণ বাংলাদেশের বেশিরভাগ মানুষ গ্রামে থাকে এবং কৃষির ওপর নির্ভরশীল। ব্যাংকটি কৃষকদের সহজ শর্তে ঋণদান ও সাধারণ ব্যাংকিং কার্যক্রম সম্পাদন করবে। বাংলাদেশের অর্থনীতি অনেকাংশে কৃষির ওপর নির্ভরশীল। উদ্দীপকের কৃষি ব্যাংক কৃষকদের সহজশর্তে ঋণ প্রদান করবে। ফলে তারা সময়মতো কৃষি যন্ত্রপাতি, সার, বীজ ইত্যাদি ক্রয় করতে পারবে। কৃষি বিষয়ক পরামর্শ গ্রহণ করে কৃষকরা তাদের সম্পদের উপযুক্ত ব্যবহার করতে পারবে। উদ্দীপকের ব্যাংকটি সাধারণ ব্যাংকিং সেবাও প্ৰদান করবে। এর দ্বারা কৃষকদের জীবনযাত্রার মানোন্নয়ন হবে। এছাড়াও তারা তাদের ক্রয়-বিক্রয় সংক্রান্ত, আর্থিক লেনদেন সহজে ও দ্রুত সম্পূর্ণ করতে পারবে। ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় সংগ্রহ করে মূলধন সৃষ্টি করতে পারবে। এটি তাদেরকে বড় ধরনের কৃষি প্রকল্প গ্রহণে উৎসাহী করবে। সুতরাং, এভাবেই উদ্দীপকের সরকারের প্রতিষ্ঠিত কৃষি ব্যাংক কৃষকদের উন্নয়নে অবদান রাখবে।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
কৃষকদের উন্নয়নে সরকারের প্রতিষ্ঠিত ব্যাংকটি কী অবদান রাখতে পারে বল…
উদ্দীপক
Comilla · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর