নিকাশঘর বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো ।
উত্তর: বাণিজ্যিক ব্যাংকসমূহের মধ্যকার আন্তঃব্যাংকিং দেনা-পাওনা নিস্পত্তির স্থান হলো নিকাশ ঘর । প্রতি কার্যদিবসে একটি নির্দিষ্ট সময়ে নিকাশ ঘরের সদস্যদের নিয়ে বৈঠক হয় এবং কেন্দ্রীয় ব্যাংকের প্রতিনিধি এতে সভাপতিত্ব করেন। সদস্য ব্যাংকগুলো বিভিন্ন ব্যাংকের মাধ্যমে প্রাপ্ত চেক, বিল, ড্রাফট প্রভৃতির সমন্বয়ে মোট দেনা-পাওনার বিবরণী তৈরি করে। যেসব ব্যাংকের কাছে টাকা পাওনা আছে সেসব ব্যাংকের কাছে দাবি সংবলিত স্লিপার্টটি উপস্থাপন করা হয়। ফলে খুব সহজেই একটি ব্যাংক তার দেনা-পাওনার হিসাব তৈরি করতে পারে। বাংলাদেশের নিকাশ ঘর দু'ধরনের পদ্ধতিতে কাজ করে। একটি হলো আন্তঃশাখা নিকাশ ঘর পদ্ধতি, অপরটি আন্তঃব্যাংক নিকাশ ঘর পদ্ধতি।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
নিকাশঘর বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো ।
উদ্দীপক
Comilla · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর