মি. রাজু সাহেব কোন ধরনের বিমাপত্র গ্রহণ করেছেন তা ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত মি. রাজু সাহেব মেয়াদি জীবন বিমাপত্র সংগ্রহ করেছেন। একটি নির্দিষ্ট মেয়াদের জন্য মেয়াদি বিমাপত্র করা হয়। এ বিমাপত্রে নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত বিমাগ্রহীতা প্রিমিয়াম দিয়ে থাকে। পরবর্তীতে বিমাগ্রহীতার মৃত্যু হলে বা মেয়াদকাল শেষ হলে বিমাকারী অর্থ ফেরত দেয়। উদ্দীপকে মি. রাজু সাহেব ভবিষ্যতের কথা ভেবে তার স্ত্রীকে নমিনী করে শাপলা বিমা কোম্পানি থেকে ১৮ বছরের জন্য ৬ লক্ষ টাকার একটি বিমাপত্র গ্রহণ করেন। প্রতি ৬ মাস অন্তর অন্তর ৬ হাজার টাকা করে প্রিমিয়াম প্রদান করার চুক্তি হয়। মেয়াদি বিমাপত্রের ক্ষেত্রেও মেয়াদ শেষ হওয়ার আগ পর্যন্ত প্রিমিয়াম পরিশোধ করে যেতে হয়। মেয়াদ শেষ হলেই বিমাকৃত অর্থ ফেরত দেওয়া হয়। তাই বলা যায়, মি. রাজু সাহেব মেয়াদি জীবন বিমাপত্র সংগ্রহ করেছিলেন।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
মি. রাজু সাহেব কোন ধরনের বিমাপত্র গ্রহণ করেছেন তা ব্যাখ্যা করো।
উদ্দীপক
Comilla · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর