Y ব্যাংক কর্তৃক গৃহীত ব্যবস্থায় ঋণ নিয়ন্ত্রণ কতটুকু কার্যকর হবে? বিশ্লেষণ করো।
উত্তর: Y ব্যাংক কর্তৃক গৃহীত খোলাবাজার নীতি ঋণ নিয়ন্ত্রণে কার্যকর। কেন্দ্রীয় ব্যাংক বাজারে ঋণের সরবরাহ, কাম্য স্তরে রাখতে নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন করে। খোলাবাজার নীতি অনুযায়ী কেন্দ্রীয় বাজারে বন্ড, ঋণপত্র ও অন্যান্য দলিল কেনা-বেচা করে ঋণ নিয়ে চেষ্টা করে। তবে বাণিজ্যিক ব্যাংকগুলো এসব দলিলের কেনা-বেচায় অংশগ্রহণ না করলে, এ নীতি কার্যকর করা কষ্টকর হয় । উদ্দীপকে Y ব্যাংক বেসরকারি খাতে ঋণের যোগান হ্রাস মুদ্রানীতি ঘোষণা করে। ঋণের লাগাম টেনে ধরার জন্য ব্যাংক মুদ্রাবাজারে ঋণপত্র, ট্রেজারি বিল, বন্ড প্রভৃতি বিক্রির সিদ্ধান্ত সরকার প্রত্যাশা করছে এর ফলে মুদ্রাস্ফীতি কমবে এবং অর্থাবস্থার স্থিতিশীলতা বজায় থাকবে। উদ্দীপকের Y ব্যাংক বাজারে বন্ড, ঋণপত্র ও ট্রেজারি বিল বিক্রির কারনে দেশে অর্থ প্রবাহ কমবে। মুদ্রাবাজার স্থিতিশীলও হবে। তবে এ নীতি কার্যকর হওয়ার জন্য দেশের বাণিজ্যিক ব্যাংকের হাতে নগদ অর্থ মজুদ থাকতে হবে। বাজারে যথেষ্ট পরিমাণে সরকারি ও বেসরকারি সিকিউরিটিজ, স্টক, বন্ড প্রভৃতি দলিলের উপস্থিতি থাকতে হবে। সুসংগঠিত মুদ্রাবাজার এবং এর ওপর কেন্দ্রীয় ব্যাংকের প্রত্যক্ষ নজর থাকতে হবে। তবেই উদ্দীপকের Y ব্যাংক খোলাবাজার নীতি ব্যবহার করে মুদ্রাস্ফীতি হ্রাস এবং অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে পারবে। তাই বলা যায়, কেন্দ্রীয় ব্যাংকের গৃহীত ব্যবস্থা ঋণ নিয়ন্ত্রণ কার্যকর করতে হলে উল্লিখিত শর্তগুলো বাজারে বিদ্যমান থাকা জরুরি।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
Y ব্যাংক কর্তৃক গৃহীত ব্যবস্থায় ঋণ নিয়ন্ত্রণ কতটুকু কার্যকর হবে? …
উদ্দীপক
Comilla · 2023
উত্তর
উত্তর
উত্তর