উদ্দীপকে Y ব্যাংক ঋণ নিয়ন্ত্রণের জন্য কোন সংখ্যাত্মক পদ্ধতি প্রয়োগ করেছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে Y ব্যাংক ঋণ নিয়ন্ত্রণের জন্য খোলাবাজার নীতি নামক সংখ্যাত্মক পদ্ধতি প্রয়োগ করেছে। ঋণ নিয়ন্ত্রণের সংখ্যাত্মক পদ্ধতিগুলো হলো— ব্যাংক হার নীতি, জমার হার পরিবর্তন নীতি ও খোলাবাজার নীতি। এ নীতিগুলো সব তালিকাভুক্ত বাণিজ্যিক ব্যাংককে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রভাবিত করে। খোলাবাজার নীতিতে কেন্দ্রীয় ব্যাংক খোলাবাজারে বন্ড, ঋণপত্ৰ, ট্রেজারি বিল প্রভৃতি কেনা-বেচা করে । উদ্দীপকে দেশের অন্যতম ব্যাংক Y ব্যাংকের কথা বলা ব্যাংকটি বেসরকারি খাতে ঋণের যোগান কমানোর জন্য ঘোষণা করেছে । ব্যাংকটি মুদ্রাবাজারে বন্ড, ঋণপত্র, ট্রেজারি বিল বিক্রির সিদ্ধান্ত নিয়েছে। ফলে বাণিজ্যিক ব্যাংক থেকে অর্থ কেন্দ্রীয় ব্যংকে নির্গমন হবে। এতে বাজারে ঋণের যোগান কমবে। আর এ নীতি অনুযায়ী কেন্দ্রীয় ব্যাংক মুদ্রাবাজারে এসব দলিল বিক্রয় করে। তাই বলা যায়, উদ্দীপকের Y ব্যাংক ঋণ নিয়ন্ত্রে সংখ্যাত্মক পদ্ধতির খোলাবাজার নীতি ব্যবহার করেছে।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে Y ব্যাংক ঋণ নিয়ন্ত্রণের জন্য কোন সংখ্যাত্মক পদ্ধতি প্রয়ো…
উদ্দীপক
Comilla · 2023
উত্তর
উত্তর
উত্তর