সজিবের কার্ডটি শুভর কার্ড অপেক্ষা উত্তম। তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।
উত্তর: উদ্দীপকে 'সজিবের ব্যবহৃত ক্রেডিট কার্ডটি শুভর ব্যবহৃত ডেবিট কার্ড অপেক্ষা উত্তম।'—উক্তিটি যথার্থ। ক্রেডিট কার্ডের মাধ্যমে গ্রাহক টাকা উত্তোলন, কেনাকাটা ও অন্যান্য ব্যাংকিং লেনদেন করতে পারে। এ কার্ডে গ্রাহকের হিসাবে পর্যাপ্ত অর্থ না থাকলেও ব্যবহার করা যায়। কারণ এ কার্ডের বিপরীতে ব্যাংক একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত ঋণ সুবিধা দেয়। উদ্দীপকে শুভ ও সজিব দুই বন্ধু। তারা সামান্য পরিমাণ নগদ অর্থ ও ব্যাংকের দেওয়া বিশেষ দুটি চুম্বকীয় কার্ড নিয়ে খুলনা থেকে ঢাকায় বেড়াতে এসেছে। শুভ কার্ডটি ব্যবহার করে যেকোনো সময় তার হিসাবে জমাকৃত অর্থ উত্তোলন করতে পারে। অন্যদিকে, সজিবের কাছে যে কার্ডটি রয়েছে সেটির দ্বারা তার হিসাবে পর্যাপ্ত পরিমাণ অর্থ না থাকলেও যাবতীয় কেনাকাটা ও অন্যান্য বিল পরিশোধ করতে পারে। তবে পরবর্তীতে অতিরিক্ত উত্তোলনকৃত অর্থ সুদসহ সজিবকে ব্যাংকে পরিশোধ করতে হয়। অর্থাৎ, উদ্দীপকের শুভ ডেবিট কার্ড এবং সজিব ক্রেডিট কার্ড ব্যবহার করে। ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ড উভয়ই পণ্যের মূল্য পরিশোধে নগদ টাকা বা চেকের বিকল্প হিসেবে ব্যবহার করা যায়। তবে ক্রেডিট কার্ডের মাধ্যমে বাকিতে পণ্য কেনা যায়। ফলে গ্রাহক তার প্রয়োজন অনুযায়ী যখন-তখন পণ্য কেনাকাটা করতে পারে। আন্তর্জাতিকভাবে স্বীকৃত হওয়ায় এর গ্রহণযোগ্যতা তুলনামূলকভাবে বেশি। পরবর্তীতে গ্রাহক এ ঋণের অর্থ নগদে বা মাসিক কিস্তিতে পরিশোধ করার সুযোগ পায়। তাই বলা যায়, উদ্দীপকে শুভর কার্ডের তুলনায় সজিবের ক্রেডিট কার্ড উত্তম।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
সজিবের কার্ডটি শুভর কার্ড অপেক্ষা উত্তম। তোমার উত্তরের সপক্ষে যুক্ত…
উদ্দীপক
Comilla · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর