শুভর ব্যবহৃত কার্ডটির নাম কী? উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করো ।
উত্তর: উদ্দীপকে শুভর ব্যবহৃত কার্ডটির নাম ডেবিট কার্ড। এ কার্ডের মাধ্যমে গ্রাহকগণ তাদের ব্যাংক হিসাবের জমাকৃত অর্থ নগদ উত্তোলনসহ কেনাকাটার অর্থ পরিশোধের সুবিধা লাভ করে। এ সুবিধা লাভের জন্য গ্রাহকের হিসাবে পর্যাপ্ত পরিমাণ অর্থ জমা থাকা বাধ্যতামূলক। এ কার্ডের মাধ্যমে গ্রাহকের হিসাবে অর্থ জমা থাকতে হয়। উদ্দীপকে শুভ ও সজিব দুই বন্ধু। তারা সামান্য পরিমাণ নগদ অর্থ ও ব্যাংকের দেওয়া বিশেষ দুটি চুম্বকীয় কার্ড নিয়ে খুলনা থেকে ঢাকায় বেড়াতে আসে। শুভর কার্ডটি ব্যবহার করে যেকোনো সময় তার হিসাবে জমাকৃত অর্থ উত্তোলন করতে পারে। সাধারণত ডেবিট কার্ড ব্যবহার করে ব্যাংক থেকে জমাকৃত অর্থ উত্তোলন করা হয়। এ কার্ডের বিপরীতে জমাতিরিক্ত উত্তোলন সম্ভব নয়। অর্থাৎ, উদ্দীপকের শুভর ব্যবহৃত কার্ডটির সাথে ডেবিট কার্ডের বৈশিষ্ট্যের মিল রয়েছে। তাই বলা যায়, শুভ ডেবিট কার্ড ব্যবহার করেছে।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
শুভর ব্যবহৃত কার্ডটির নাম কী? উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করো ।
উদ্দীপক
Comilla · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর