উদ্দীপকে জনাব আরমান মন্ডল কোন ধরনের বিমাচুক্তি সম্পাদন করেছেন? ব্যাখ্যা করো ।
উত্তর: উদ্দীপকে জনাব আরমান মন্ডল দুটি বিমা কোম্পানির সাথে দ্বৈত বিমাচুক্তি করেন । একই বিষয়বস্তুর জন্য একাধিক বিমা প্রতিষ্ঠানের সাথে বিমাচুক্তি করলে তাকে দ্বৈত বিমা বলে। বিমাকৃত বিষয়বস্তুর মূল্য বেশি হলে এ বিমা করা হয়। জীবন ও সম্পত্তি উভয় ক্ষেত্রেই এরূপ বিমার প্রচলন রয়েছে। উদ্দীপকে জনাব আরমান মন্ডল ২০ লক্ষ টাকা মূল্যের একটি গাড়ির মালিক। তার গাড়িটির জন্য তিনি শাপলা বিমা কোম্পানি ও পলাশ বিমা কোম্পানি নামে দুটি কোম্পানির সাথে বিমাচুক্তি করেন। তার দুটি পৃথক বিমাচুক্তির মোট মূল্য ২০ লক্ষ টাকা। এক্ষেত্রে তিনি একই সম্পত্তির জন্য পৃথক দুইটি প্রতিষ্ঠানের সাথে বিমাচুক্তি করেন। তার গাড়ির কোনো ক্ষতি হলে দুটি বিমা কোম্পানিই এর ক্ষতিপূরণ করবে। সুতরাং, একাধিক বিমা কোম্পানির সাথে বিমাচুক্তি করায় জনাব আরমান মন্ডলের বিমাকে দ্বৈত বিমা বলা যায়।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে জনাব আরমান মন্ডল কোন ধরনের বিমাচুক্তি সম্পাদন করেছেন? ব্যা…
উদ্দীপক
Comilla · 2023
উত্তর
উত্তর
উত্তর